করোনা কোপে এবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা কোপে এবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি। টুইটে অগ্নিমিত্রা জানিয়েছেন, ‘আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে । অনুরোধ করব, গত পাঁচ দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা সবাই করোনা পরীক্ষা করুন। ধন্যবাদ।“ শনিবার সকালে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ‘আইএসএলে ইস্টবেঙ্গল ক্লাবকে স্বাগত’, জানালেন নীতা আম্বানি

সন্ধ্যায় রিপোর্ট পজিটিভি আসে। রবিবার সকালে তিনি এও জানিয়েছেন, জ্বর, কাশি বা করোনার অন্য কোনও উপসর্গ না থাকলেও এ দিনই হাসপাতালে ভর্তি হবেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি একা থাকি। তাই হঠাৎ করে কোনও শারীরিক অসুবিধা হলে সমস্যায় পড়ে যাব।

তাই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’ বিজেপি সুত্রের খবরে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে দলীয় কাজে নানা জায়গায় গিয়েছেন তিনি। মেলামেশা করতে হয়েছে বহুজনের সঙ্গে। সেখান থেকেই অগ্নিমিত্রার সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

করোনা কোপে এবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা এদিন জানান, তেমন কোনও শারীরিক সমস্যা না হলেও, গত তিন-চারদিন ধরে কিছুটা দুর্বলতা অনুভব করছিলেন তিনি। তাই কোনও কর্মসূচিতে যোগ দেননি। বাড়িতে একাই ছিলেন। কারও সংস্পর্শেও আসেননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর