নজরবন্দি ব্যুরোঃ ভারতে ফের করোনা মহামারী মাথা চারা দিচ্ছে। এখনও পর্যন্ত কোভিডে মৃত্যুর সংখ্যা এদেশে প্রায় ৫ লক্ষ ছাড়িয়েছে। কোভিড ১৯ এ পজেটিভ কেসের সংখ্যা এদেশে সাত লক্ষ ছাড়াল। আরও ১৩৮ টি নতুন কেস ধরা পড়েছে।
আরও পড়ুনঃ রবিবার থেকে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে কলকাতা?



করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে কিছুদিন আগে। এই নতুন ভ্যারিয়্যান্টের খোঁজ দিয়েছে ইজরায়েল। দুজনের শরীরে নতুন ভ্যারিয়্যান্টের অস্তিত্বও পাওয়া গেছে। তার মধ্যে একজন ভারতের বাসিন্দা। এই নতুন ভ্যারিয়্যান্ট রুখতে নতুন করে সুরক্ষা বিধি মানতে হবে এমনটাই জানাচ্ছে ইজরায়েল।
![]()


সদ্য পাওয়া নতুন এই ভ্যারিয়্যান্টটি বিএ.১ বা ওমিক্রন এবং বিএ.২ এর সংমিশ্রণ এমনটাই জানাচ্ছে চিকিৎসকরা। করোনার অন্য ভ্যারিয়্যান্টের মতো এই ভ্যারিয়্যান্টে ও জ্বর, মাথা-ব্যাথা, সর্দি, কাশি নানান উপসর্গ দেখা যায়। তবে এটি আগের তুলনায় কতটা কম বা বেশি ক্ষতিকর তার প্রমাণ এখনও পাওয়া যায়নি।
ভারতে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট, কি বলছে বিশেষজ্ঞরা?

ইজরায়েল এবং বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে পুনরায় যাতে মাস্ক পরার নিয়ম চালু করা হয়। শিশুদের দিকে আরও বেশি করে নজর দেওয়ার জন্য জর দেওয়া হচ্ছে। এছাড়া করোনার যেই তিনটি ভ্যাকসিন ডোস করেছে তার সবাইকে নেওয়ার পরামর্শ ইজরায়েলের।







