নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি ওটিটি প্লাটফর্মের দৌড়ে এগিয়েছে একাধিক প্ল্যাটফর্ম। অত্যাধিক সাবস্ক্রিপশন চার্জের কারণে নেটফ্লিক্সের থেকে মুখ ফিরিয়েছিল আম জনতা। সস্তা হচ্ছে নেটফ্লিক্স, ৬০ শতাংশ সাবস্ক্রিপশন কমানোর পরিকল্পনা রয়েছে নেটফ্লিক্সের (Netflix)।
আরও পড়ুনঃ Phone Number: ফোনে থাকবে মাত্র একটা নম্বর, ফের বিশ্ববাসীর মাথায় পড়লো হাত!
মঙ্গলবার নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, নেটফ্লিক্স মোবাইলের মাসিক চার্জ ছিল ১৯৯ টাকা। তা এখন হচ্ছে ১৪৯ টাকা প্রতি মাস। সেক্ষেত্রে বেসিক প্ল্যান হচ্ছে ৪৯৯ টাকার পরিবর্তে ১৪৯ টাকা। প্রতি মাসে স্ট্যান্ডডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন চার্জ ৪৯৯ টাকা। যা আগে ছিল প্রতিমাসে ৬৪৯ টাকা। প্রিমিয়ামের নতুন চার্জ হচ্ছে ৬৪৯ টাকা প্রতি মাস। যা আগে ছিল প্রতিমাসে ৭৯৯ টাকা।
It’s happening! Everybody stay calm! 😱
সদ্য প্রকাশিত
কলকাতায় বেআইনি বহুতলের আড়ালে কোটি কোটি কালো টাকা? CBI তদন্তের নির্দেশ হাই কোর্টের
মৃত্যুশয্যায় দেখা হয়নি, পঞ্চভূতে বিলীন মায়ের দেহ, শ্মশানে শিশুর মতো কাঁদলেন চিন্ময়কৃষ্ণ দাসIn case you missed it, you can now watch Netflix on any device at #HappyNewPrices. pic.twitter.com/My772r9ZIJ
— Netflix India (@NetflixIndia) December 14, 2021
নেটফ্লিক্সের ভাইস প্রেসিডেন্ট মণিকা শেরগিল জানিয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে দাম কমানোর পরিকল্পনা রয়েছে নেটফ্লিক্সের। আমাদের ৬০ শতাংশ দাম কমানোর পিছনে প্রধান কারণ হল যাতে আরও বেশী সংখ্যক দর্শককে নিয়ে আসা। তাই বেসিক প্ল্যান প্রতি মাসে ৪৯৯ টাকার পরিবর্তে ১৪৯ টাকা করা হয়েছে।
আরও সস্তা হচ্ছে নেটফ্লিক্স, দর্শক টানাই মূল লড়াই

২০১৬ সালে নেটফ্লিক্স লঞ্চের পর থেকেই অন্যান্যদের সঙ্গে টেক্কা দিয়েছে নেটফ্লিক্স। রয়েছে অ্যামাজন প্রাইম (Amazon Prime), ডিশনি হটস্টার (Disney Hotstar) এবং জি ফাইভের (Zee 5) মতো বড় প্ল্যাটফর্মগুলি। নতুন হিসাবে উঠে এসেছে হাঙ্গামা এবং অল্ট বালাজি। টক্কর দিতে পিছিয়ে নেই তারাও।



