২১ শে চাই ভূমিপুত্র শিক্ষিত বিধায়ক! সোচ্চার বাসন্তীর বাসিন্দারা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ শে চাই ভূমিপুত্র শিক্ষিত বিধায়ক! সোচ্চার বাসন্তীর বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধান সভায় বিধায়ক নির্বাচনে জল্পনা তুঙ্গে। শাসক ও বিরোধী শিবির উভয়েই তাদের ঘুঁটি সাজাতে আরম্ভ করেছে। এরই মধ্যে বাসন্তীর মানুষদের দীর্ঘ দিনের আশা আকাঙ্খা ও দাবি জোরালো হচ্ছে। তাদের একটাই দাবি, ২০২১ এর বিধানসভায় এবার বিধায়ক হিসাবে বাসন্তীর ভুমিপুত্রকেই দেখতে চাই।

আরও পড়ুনঃ ফের বিতর্ক রাফাল নিয়ে,এবার চুক্তি লংঘন করার অভিযোগ CAG-এর রিপোর্টে!

উল্লেখ্য একদা বামফ্রন্টের দুর্গ নামে পরিচিত এই বাসন্তী বিধানসভা পরিবর্তনের সরকারের আমলেও তাদের ক্ষমতায় রেখেছিলো। ২০১৬ সালের বিধান সভা নির্বাচনে শাসক দল ক্ষমতা দখল করে। কিন্তু বাম ফ্রন্ট ও শাসক দলের বিধায়করা কেউই বাসন্তীর নন।

২১ শে চাই ভূমিপুত্র শিক্ষিত বিধায়ক! সোচ্চার বাসন্তীর বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “বিধায়কের বাড়ি যদি অন্যত্র হয় এই এলাকার সুবিধা অসুবিধা উন্নয়নের প্রতি এত নজর থাকবেই বা কি করে? মানুষের সুবিধা অসুবিধায় বিধায়কদের দেখা পাওয়া যায়না বলেও অভিযোগ।”

তাই সমাজের সমস্ত স্তরের মানুষ এবার সোচ্চার হয়ে দাবি করছেন-” বাসন্তী ব্লকের যেকোনো একজন শিক্ষিত ভুমিপুত্র বিধায়ক হিসাবে আসুক” সে শাসক কিংবা বিরোধী যেই ক্ষমতায় আসুক। বাসন্তী ব্লক থেকে বিধায়ক হলে বাসন্তীর অনেক উন্নতি হবে। কারন নিজের এলাকার সমস্যা ও মানুষের দাবি বা চাহিদা সম্পর্কে সে ওয়াকিবহাল।

বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে ভুমিপুত্র সহ শিক্ষাগত যোগ্যতা নূন্যতম স্নাতক ও সামাজিক কাজের সাথে যুক্ত ব্যাক্তিকেই গুরুত্ব দিতে চায় বাসন্তীর সাধারণ মানুষ। মোটের উপর বিধায়ক নির্বাচন নিয়ে তপ্ত বাসন্তীর রাজনীতি মহলও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর