পুজোয় কঠোর কোভিড বিধি চেয়ে মামলা হাইকোর্টে, অক্টোবরেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে কিছুটা আড়ষ্ঠতা সাথে নিয়েই শুরু হয়ে গিয়েছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। পুজোর জন্যে বাকি আর মাত্র ১৮ দিন। এই পরিস্থিতিতে কঠোর করোনা বিধি চেয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে। দুর্গা পুজো আবহে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে চিন্তায় রয়েছেন স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা। অনেকেই বলছেন দুর্গাপুজোর পর করোনার তৃতীয় ঢেউ দাপিয়ে বেরাতে পারে রাজ্যে।

আর পড়ুনঃ দুয়ারে করোনার তৃতীয় ঢেউ, জলপাইগুড়ি সদর হাসপাতালে কোভিডে আক্রান্ত ৩ বছরের শিশু।

তাই এবার পুজোতে কঠর করোনা বিধি চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন অজয় কুমার দে। তিনি আজই মামলা ফাইল করেছেন ক্লল্কাতা হাইকোর্টে। তাঁর হয়ে মামলাটি লড়বেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তার ব্যাখ্যা, পশ্চিমবঙ্গে সাড়ম্বরে দুর্গাপুজো পালনের কারণে করোনা ভাইরাসের সংক্রমণের হার লাফিয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কঠোর কোভিড বিধি প্রয়োজন। মামলার শুনানি হতে পারে চলতি সপ্তাহেই।

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কথায়, ‘আমরা হাইকোর্টে আবেদন করেছি, যাতে গতবারের বিধি এবারও কার্যকর করা হয়। কারণ, অক্টোবরেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে।’ উল্লেখ্য, গতবারও মামলা করেছিলেন অজয় কুমার দে। আর তাঁর হয়ে এই মামলা লড়েছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ই। করোনা আবহেই দুর্গাপুজো হয়েছিল গত বছর। যদিও এবছর করোনা কিছুটা নিয়ন্ত্রণে। ভ্যাকসিনেশন চলছে।

পুজোয় কঠোর কোভিড বিধি চেয়ে মামলা হাইকোর্টে

 পুজোয় কঠোর কোভিড বিধি চেয়ে মামলা হাইকোর্টে, অক্টোবরেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা
পুজোয় কঠোর কোভিড বিধি চেয়ে মামলা হাইকোর্টে, অক্টোবরেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

এই পরিস্থিতিতে এবার পুজোয় লোক বেশি বের হবে ধরে নিয়ে পুলিশ-প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি, পুজোয় মাস্ক পরা নিয়ে সচেতনতা প্রচারের নির্দেশও দেওয়া হয় পুলিশকে। করোনা বিধি মেনে মণ্ডপ তৈরি হচ্ছে কি না, সে ব্যাপারে ক্লাবগুলির সঙ্গে সমন্বয় করবে পুলিশ ও প্রশাসন। সরকারের তরফে জানানো হয়েছে গতবারের মতো এবারও, পুজো কমিটিরগুলির কাছ থেকে পুরসভা ও পঞ্চায়েত কোনও কর নেবে না। ফি নেবে না দমকলও। বিদ্যুৎ বিলে মিলবে ৫০ শতাংশ ছাড়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত