করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে ভরত অরুন সহ ৩

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে ভরত অরুন সহ ৩ তারকা। সম্প্রতি শ্রীলঙ্কা সফর শেষ করার পরেই করোনা আক্রান্ত হয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া, যুগেন্দ্র চাহালের মত তারকারা। যারফলে তড়িঘড়ি দলের একাধিক তারকা কে পাঠাতে হয়েছিল আইসোলেশনে। তবে শেষ পর্যন্ত সকলে সুস্থ হয়ে দেশে ফিরে এলেও করোনার সংক্রমন যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেট টিমের।

আর পড়ুনঃ জল্পনার অবসান ঘটিয়ে তালিবানি যুগেও ফিরছে তালিবানি ক্রিকেট

এবার ল্যাটারাল ফ্লো টেস্টের রিপোর্টে করোনার সংক্রমন ধরা পড়ল ভারতীয় ক্রিকেট টিমের কোচ রবি শাস্ত্রীর। যারফলে এই মুহূর্তে আইসোলেশনে পাঠানো হয়েছে কোচ সহ ভারতীয় দলের স্টাফদের। টেস্টের তৃতীয় দিন থেকেই জল্পনা কল্পনা শুরু হয়েছিল ভারতীয় দলের কোচ ও সাপর্টো স্টাফদের নিয়ে, তবে আজ চতুর্থ দিনে এসে বিসিসিআইয়ের তরফ থেকে অফিসিয়াল ভাবে জানানো হয় যে কোভিড টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে ভারতীয় দলের হেডকোচ রবি শাস্ত্রীর।

করোনা আক্রান্ত রবি শাস্ত্রী

ravo

তাই তিনি এবং দলের আরো কয়েকজন কে তড়িঘড়ি আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর, ও ক্রিকেট টিমের ফিজিও নীতিন প্যাটেল। তবে ক্রিকেট বোর্ডের তরফ থেকে আরো জানানো হয়, যে তাদের সঙ্গে দলের ক্রিকেটারদের কোনো সম্পর্ক নেই।

তবে যতক্ষন না পর্যন্ত তাদের টেস্টের পরবর্তী রিপোর্ট আসছে তাদের কে হোটেলে পৃথক পৃথক ভাবে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে মেডিকেল টিমের তরফ থেকে সবুজ সংকেত না আসা অব্দি ভারতীয় দলের সঙ্গে মেলামেশা করতে পারবেন না দলের এই কোচিং স্টাফেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর