নজরবন্দি ব্যুরোঃ আগেই তাঁর বিরুদ্ধে স্ত্রী একাধিক অভিযোগ করেছিলেন। এবারে সেই অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের একটি আদালত নওয়াজ়উদ্দিন সিদ্দিকিকে নোটিস পাঠাল। নওয়াজের স্ত্রী আলিয়া সিদ্দিকি পুলিশকে অভিযোগ করেন যে, তাঁকে খাবার দেওয়া হচ্ছে না! এমনকি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না শৌচাগার!
আরও পড়ুনঃ ‘শিখরের সম্মানহানি করো না’, ধাওয়ানের স্ত্রী আয়েশা কে জানিয়ে দিল দিল্লি আদালত


বৈঠকখানার সোফাকেই আপাতত বিছানা হিসেবে ব্যবহার করছেন আলিয়া। সূত্রের খবর, আলিয়ার অভিযোগের ভিত্তিতে এবারে আদালত নওয়াজ়কে নোটিস পাঠিয়েছে। এ বারে নতুন খবর। অভিনেতা নাকি নিজের বাড়িতেই থাকছেন না। তা হলে কোথায় গেলেন তিনি? সূত্রের খবর আপাতত তিনি আশ্রয় নিয়েছেন মুম্বাইয়ের একটি হোটেলে।

শোনা যাচ্ছে আইনজীবীর পরামর্শেই এই পদক্ষেপ নিয়েছেন নওয়াজ়। আর আইনজীবীর তরফে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি নিজের বাড়িতে প্রবেশ করবেন না। মুম্বাইতে বাবার নামেই বাড়ির নাম রেখেছিলেন ‘নবাব’। কিন্তু আপাতত সেই বাড়িতেই রয়েছেন অভিনেতার স্ত্রী ও সন্তানরা।



বাড়িতে পুলিশ এবং আদালতকর্মীদের আনাগোনা লেগেই রয়েছে। এই অবস্থায় স্ত্রীর সঙ্গে একই ছাদের নীচে থাকাটা সুরক্ষিত বলে মনে করছেন না অভিনেতা। এর আগে আলিয়া স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তিনি দাবি করেন, তাঁকে এবং সন্তানদের বাড়িতে রীতিমতো আটক করে রেখেছেন নওয়াজ়। বসানো হয়েছে রক্ষী।
বাড়ি ছেড়ে হোটেলে রয়েছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি! কিন্তু কেন?

সন্তান সহ তাঁদের নাকি বাথরুম ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে না কোনও খাবার।২০২০ সালে নওয়াজ় এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া। জানিয়েছিলেন, স্বামী কোনও দিন গায়ে হাত না তুললেও, তাঁর ভাই শামাশ সিদ্দিকির কাছে প্রহৃত হয়েছিলেন তিনি। তার পর থেকেই আলাদাই থাকতেন তাঁরা।







