নজরবন্দি ব্যুরোঃ কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন প্রাক্তন স্ত্রী। সম্মানহানি করার চেষ্টা করছেন। এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন শিখর ধাওয়ান। ভারতীয় ক্রিকেটারের আবেদন, তাঁর বিরুদ্ধে সমাজমাধ্যমে যাতে কুৎসা না ছড়াতে পারেন প্রাক্তন স্ত্রী, সেই নির্দেশ দিতে হবে।
আরও পড়ুনঃ বাংলাদেশে ফের হিন্দু মন্দির ভাঙচুর! একসাথে ১৪ টি মন্দির ক্ষতিগ্রস্ত


শিখরের আবেদনে সাড়া দিয়েছে আদালত। উল্লেখ্য, ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন। কিন্তু ভালোবাসার সম্পর্কের অবনতি হতে বেশিদিন সময় লাগেনি। স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন আগেই সম্পর্কের ইতি টেনেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান ।

দুজনের মধ্যে এখন বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে। ধাওয়ান পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জানিয়েছিলেন, আয়েশা মুখোপাধ্যায় তাঁর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে উল্টোপাল্টা মন্তব্য করছেন। সি আবেদনের ভিত্তিতে আয়েশা মুখোপাধ্যায়কে আদালত নির্দেশ দিয়েছে,



শিখর ধাওয়ান সম্পর্কে মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে। আদালতের এই নির্দেশে নিঃসন্দেহে ব্যক্তিগত জীবনে স্বস্তির খবর পেয়েছেন শিখর ধাওয়ান। দিল্লির আদালতের বিচারক হরিশ কুমার। তিনি বলেছেন,
‘‘আয়েশার নির্দিষ্ট কোনও অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগ জানানোর পদ্ধতি রয়েছে। আয়েশা চাইলে আদালতে আসতে পারেন। কিন্তু এ ভাবে কারও সম্মানহানি করা যায় না।’’
‘শিখরের সম্মানহানি করো না’, ধাওয়ানের স্ত্রী আয়েশা কে জানিয়ে দিল দিল্লি আদালত

তিনি আরও জানিয়েছেন, ‘‘শিখরের বন্ধু, আত্মীয়, সতীর্থ কারও কাছে কোনও মেসেজ পাঠাতে পারবেন না আয়েশা। সমাজমাধ্যমেও কিছু লিখতে পারবেন না তিনি। কারণ, শুধুমাত্র এক জনের অভিযোগের ভিত্তিতে কারও চরিত্রহনন করা যায় না।’’







