নুপুর শর্মাদের বিতর্কিত মন্তব্য, দেশজুড়ে চলছে বিক্ষোভ #NupurSharma

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি থেকে সাসপেণ্ড হওয়া বিজেপি নেতাদের মন্তব্যে শুক্রবার দেশজুড়ে দিকে দিকে বিক্ষোভ শুরু হয়েছে। নুপুর শর্মাদের বিতর্কিত মন্তব্য এর প্রতিবাদে শুক্রবার দিল্লির জামা মসজিদের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। নুপুর শর্মাকে গ্রেফতারির দাবিতে একঘন্টা ধরে চলল বিক্ষোভ।

আরও পড়ুনঃ Ranji Trophy: মন্ত্রী মনোজের দুর্দান্ত শতরান, রঞ্জিতে সেমিফাইনালে বাংলা

যদিও এই ঘটনার পিছনে ইমামের যোগ নেই বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি। তাঁর কথায়, কারা এই কাজ করল আমাদের জানা নেই। শুক্রবার নামাজের জন্য বিরাট জমেছিল। পরে সেই জমায়েত বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরে সেই ভিড় ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন দুই বিজেপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে ওই জমায়েতকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

Image

অন্যদিকে, উত্তরপ্রদেশের শাহারানপুর, মোরাদাবাদ এবং প্রয়াগরাজেও বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষুব্ধ জনতা। তবে প্রয়াগরাজে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয়। এমনকি পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে উত্তপ্ত জনতা। লখনউ, কানপুর এবং ফিরোজাবাদে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা।

Image

একইসঙ্গে, এদিন প্রতিবাদ আঁচ পৌঁছায় শহর কলকাতায়। গতকাল ন্যাশনাল হাইওয়ের ওপর বিক্ষোভ দেখানোর পর আজ পার্ক সার্কাসে বিক্ষুব্ধ জনতার জমায়েত করেন। হায়দ্রাবাদের চারমিনার গেট এবং শ্রীণগরে একাধিক জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে।

নুপুর শর্মাদের বিতর্কিত মন্তব্য, উত্তপ্ত প্রয়াগরাজ 

নুপুর শর্মাদের বিতর্কিত মন্তব্য, উত্তপ্ত প্রয়াগরাজ 
নুপুর শর্মাদের বিতর্কিত মন্তব্য, উত্তপ্ত প্রয়াগরাজ

পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের কারণে দেশ ছেড়ে বিদেশেও প্রতিবাদের আলোড়ন উঠেছে। কাতার, কুয়েত, সৌদি আরব, বাহারিন, জর্ডন, মালদ্বীপ সহ একাধিক দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে। এমনকি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন তাঁরা। যদিও সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই ধরনের মন্তব্য করেছেন, তাঁদের সঙ্গে ভারত সরকারের কোনও যোগ নেই। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর