আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন। একেবারে শেষলগ্নে প্রচারে ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দল। মঙ্গলবার বালুরঘাটের বিদায়ী সংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আবার রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের হয়ে সভা করবেন নমো।
২০১৯ সালে জিতে প্রথমবারের জন্য সাংসদ হন সুকান্ত মজুমদার। এরপর রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয় তাঁকে। দু’বার ‘সংসদরত্ন’ পুরস্কার পেয়েছেন তিনি। সংসদে বিগত ৫ বছরে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার। এদিন নরেন্দ্র মোদীও সুকান্তর প্রশংসায় পঞ্চমুখ হলেন।

‘
মোদী বললেন, ‘‘বিগত পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন সুকান্ত। তাই ভোটটা তাঁকেই দিন। রেকর্ড ভোটে জেতান। আর পশ্চিমবঙ্গের প্রতি ঘরে মোদীর বার্তা পৌঁছে দিন।” এদিন প্রধানমন্ত্রীর সভায় কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছিলেন। বেলা ২টো ৩৫ নাগাদ বালুরঘাটে আসেন মোদী।

পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, জনতার দরবারে সুকান্তকে রেকর্ড ভোটে জেতানোর আর্জি মোদীর
একই সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করে মোদী বলেন, “তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। কেন্দ্রীয় বাহিনী নিজেদের কাজে গেলে, দুর্নীতিগ্রস্তদের ধরতে গেলে, বাধা দেওয়া হয়। তৃণমূল তোলাবাজ, ভ্রষ্টাচারীর আড্ডা। আপনাদের স্বপ্নই আমার সঙ্কল্প। আমার প্রত্যেক মুহূর্ত দেশের নামে। ২৪ ঘণ্টা, সাত দিন ধরে ২০৪৭ সাল পর্যন্ত মোদী আপনাদের জন্য।








