নজরবন্দি ব্যুরো: রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে ফের বিশ্বসেরার তকমা ছিনিয়ে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের দরবারে ফের ভারতের জয়জয়কার। সম্প্রতি এক সমীক্ষায় সবার উপরে নাম রয়েছে মোদীর।
আরও পড়ুন: Salman khan: ১৩ মে ইস্টবেঙ্গল মাঠে সালমানের অনুষ্ঠান, প্রস্তুতি দেখতে তিলত্তমায় এলেন ভাইজানের টিম


আমেরিকার সংস্থা ‘মর্নিং কনসাল্ট’ ২২ জন রাষ্ট্রনেতাদের মধ্যে সমীক্ষার ভিত্তিতে জনপ্রিয় রাষ্ট্রনেতাদের একটি তালিকা প্রকাশ করেছেন। যেখানে প্রথমেই রয়েছেন মোদী। গত ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর রেটিং ৭৮ শতাংশ। ৬১ রেটিংস নিয়ে দ্বিতীয় স্থানে মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক রয়েছেন দশম স্থানে।

বিশ্বসেরা ভারতের প্রধানমন্ত্রী, শীর্ষস্থানে নরেন্দ্র মোদী

এই প্রথম নয়, এনিয়ে একাধিকবার বিশ্বসেরা হয়েছেন মোদী। গত ফেব্রুয়ারি মাসে ‘মর্নিং কনসাল্ট’এর সমীক্ষায় এক নম্বরে ছিলেন প্রধানমন্ত্রী। এমনকি এক মার্কিন ম্যাগাজিন দাবি করেছিলেন মোদী চিনেও বেশ জনপ্রিয়। চিনা নাগরিকরা তাঁকে ‘মোদী লাওক্সিয়ান’ বলেও ডাকে।



আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ছে। বিরোধীরা নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া নিয়েও মোদীকে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। এসবের মাঝেই সেরার শিরোপা পেলেন ভারতের প্রধানমন্ত্রী।







