নজরবন্দি ব্যুরোঃ নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থার উন্নতিও হয়েছে। তবে এখনও তিনি বিপদমুক্ত নন বলেই জানিয়েছেন ডাক্তাররা। ভেন্টিলেশনে দেওয়ার পর শ্বাস নিতে অসুবিধা হচ্ছে না। অক্সিজেনের মাত্রা বেড়ে ৯৯ শতাংশ এখন।
আরও পড়ুনঃ এবার ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকা দেবে সরকার, কবে থেকে জানেন?


তবে কৃত্রিম উপায়েই তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্বাভাবিকভাবে খাবার খাওয়ানো যাচ্ছে না। নলের মাধ্যমে খাবার খাচ্ছেন তিনি। তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও মঙ্গলবার আরও কিছু পরীক্ষা করা হবে।

উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর থেকেই কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল এই ভারত বিখ্যাত কার্টুনিস্ট। প্রধানত বয়স জনিত রোগে তিনি আক্রান্ত। তার চিকিৎসার জন্য একটি চিকিৎসকদের বিশিষ্ট দল গঠন করা হয়েছে।
স্থিতিশীল, তবে বিপদ মুক্ত নয় নারায়ণ দেবনাথ
গত ১৩ ই জানুয়ারি হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী অরূপ রায় আর সেখানেই তার হাতে তুলে দেওয়া হয়েছিলো পদ্মশ্রী সম্মান। হাসপাতালের বেডে তিনি তা গ্রহণ করেন।









