করোনাকালে শুধুশুধু জেলে রাখার প্রয়োজনীয়তা কী? CBIএর আইনজীবীকে প্রশ্ন বিচারপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  করোনাকালে শুধুশুধু জেলে রাখার প্রয়োজনীয়তা কী? CBIএর আইনজীবীকে প্রশ্ন বিচারপতির  ২ঘন্টা পিছিয়ে দুপুর ২টো থেকে চলছে নারদ মামলার শুনানি! আজ হাইকোর্টে একসঙ্গে লড়ছেন দেশের প্রথম সারির দুঁদে আইনজীবীরা। হেভিওয়েটদের জামিন নাকি মামলা স্থানান্তরণ, এবার কি মুক্তি নাকি সিবিআই এর ইচ্ছেমতো চার হেভিওয়েটকে ছুটতে হবে অন্য রাজ্যে? প্রশ্নের উত্তর মিলবে আজই। তবে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। সূত্রের খবর ৪ জনের বিরুদ্ধেই আঁটসাঁট মামলা সাজিয়েছে CBI।

আরও পড়ুনঃ বিপর্যয় মোকাবিলা আইন সহ একাধিক ধারা, CBI এর বিরুদ্ধে FIR দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

শুনানি চলছে জোড়া মামলার, একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইছে ৪ জনকেই জেল হেফাজতে রাখতে। অপরদিকে CBI এর তরফ থেকে প্রথম দিন থেকেই আবেদন করা হয়েছে মামলা অন্য রাজ্যের নিয়ে যাওয়ার জন্য। এই দুই মামলার শুনানি চলছে আজ।

ইতমধ্যেই মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার দাবীর ভিত শক্ত করতে CBI রাজ্যের মুখ্যমন্ত্রী-আইনমন্ত্রী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মামলার পক্ষ করেছে।  কারন হিসেবে দেখানো হয়েছে রাজ্যে মামলা চলতে চাপের মুখে পড়তে হচ্ছে তদন্তকারী সংস্থাকে।

CBIএর আইনজীবী তুষার মেহতা জানিয়েছিলেন দেশের ইতিহাসে এই ঘটনা ঘটেনি। তবে ঘটনার প্রেক্ষিতে বিচার পতি অরিজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিচারে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছিলো বলেই হাইকোর্ট জামিনে স্থগিতাদেশ দেইয়েছে। তার সঙ্গে তিনি প্রশ্ন করেন, যেখানে চার্জশিট তৈরি, জিজ্ঞাসাবাদ হয়ে গিয়েছে, সেখানে এই করনা কালে কেনো শুধু শুধু জেলে বন্দি রাখতে হবে? সঙ্গে তিনি প্রশ্ন করেন ৪ জনেই তদন্তে কোনরকমের অসহযোগীতা করছেন কিনা। কিছুক্ষণের মধ্যেই মামলার রায় বেরিয়ে যাবে। তার দিকেই তাকিয়ে এই মুহুর্তে রাজ্যবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর