নজরবন্দি ব্যুরোঃ বিপর্যয় মোকাবিলা আইন সহ একাধিক ধারা, CBI এর বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূল। তৃণমূল নেয়রি চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগের ওপর ভিত্তি করে ভারতীয় দণ্ডবিধির ১৬৬, ১৬৬ এ, ১৮৮ ও ৩৪ নম্বর অর্থাৎ ৪টি পৃথক ধারায় এবং বিপর্যয় মোকাবিলা আইনেও এফআইআর দায়ের হয়েছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার বিরুদ্ধে।
আরও পড়ুনঃ বিপর্যয় মোকাবিলা আইন সহ একাধিক ধারা, CBI এর বিরুদ্ধে FIR দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য
সব মিলিয়ে ঘন্টায় ঘন্টায় মোড় বদলাচ্ছে নারদ মামলার। প্রতি ঘন্টায় নাটকীয় মোড় নিচ্ছে। ঘটনার সুত্রপাত গত সোমবার। সপ্তাহের শুরুর দিনেই আচমকা বিনা নোটিসে মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারি দল। নিয়ে যাওয়া হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কেও। নিজাম প্যালেসেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় অ্যারেস্ট মেমো।
সন্ধ্যে নাগাদ নিম্ন আদালত জামিনে স্থগিতাদেশ দিলেও, CBI মামলা নিয়ে যায় হাইকোর্টে। তার পর জামিনে স্থগিতাদেশ আসে, এবং আজ তার পরবর্তী শুনানি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইছে ৪ জনকেই জেল হেফাজতে রাখতে। অপরদিকে CBI এর তরফ থেকে প্রথম দিন থেকেই আবেদন করা হয়েছে মামলা অন্য রাজ্যের নিয়ে যাওয়ার জন্য।
কিছুক্ষণ আগেই অন্যরাজ্যে মামলা স্থানান্তরিত করার দাবী আরো শক্ত করতে কিছুক্ষণ আগে CBI নারদ কান্ডে পক্ষ হিসেবে যোগ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তার মধ্যেই এই মুহুর্তে কলকাতা হাইকোর্টে চলছে জোড়া মামলার শুনানি। তবে ঠিক তার আগেই CBI এর বিরুদ্ধে FIR দায়ের করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
বিপর্যয় মোকাবিলা আইন সহ একাধিক ধারা, CBI এর বিরুদ্ধে FIR দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, গতকাল ৪ জনকে গ্রেপ্তার করার পর মুখ্যমন্ত্রী যখন নিজাম প্যালেসে ধর্ণায় ছিলেন, তখন লালবাজারে গয়ে CBI এর বিরুদ্ধে অভিযগ দায়ের করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই অভিযোগকেই FIR-এ পরিণত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৬৬, ১৬৬ এ, ১৮৮ ও ৩৪ নম্বর অর্থাৎ ৪টি পৃথক ধারায় এবং এই করোনা কালে এই গ্রেপ্তারি বিষয়ে বিপর্যয় মোকাবিলা আইনেও এফআইআর দায়ের হয়েছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার বিরুদ্ধে।



