গণনার শুরুতেই রাজনৈতিক সমীকরণে উত্তেজনা তুঙ্গে। পূর্ব মেদিনীপুরের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে–এ প্রাথমিক রাউন্ডেই এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রায় তিন হাজার ভোটে তিনি এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর–এর বিরুদ্ধে। অপরদিকে ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
এই কেন্দ্রটি বরাবরই রাজনৈতিকভাবে সংবেদনশীল। ফলে শুরুতেই এই লিড রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। তবে এখনও বহু রাউন্ড গণনা বাকি—ফলাফল ঘিরে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সময় লাগবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


অন্যদিকে উত্তরবঙ্গের মালদা জেলাতেও মিশ্র চিত্র দেখা যাচ্ছে।
- ইংলিশবাজার ও মালদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি।
- মোথাবাড়ি ও চাঁচলে লিড নিয়েছে তৃণমূল ।
- মালতীপুর কেন্দ্রে এগিয়ে কংগ্রেস।
সব মিলিয়ে, প্রাথমিক ট্রেন্ডে স্পষ্ট—রাজ্যের বিভিন্ন প্রান্তে লড়াই হাড্ডাহাড্ডি। কোথাও এগিয়ে বিজেপি, কোথাও তৃণমূল, আবার কিছু আসনে কংগ্রেসও লড়াইয়ে রয়েছে।
এখন নজর পরবর্তী রাউন্ডগুলির দিকে—কারণ ভোটের আসল ছবি ধীরে ধীরে স্পষ্ট হবে গণনা যত এগোবে।









