একই সময়ে রাজ্য সফরে নাড্ডা ও মোহন ভগবৎ, টার্গেট কী ২৪ এর নির্বাচন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপি সভাপতি জেপি নড্ডার রাজ্য সফরের মধ্যেই কলকাতায় আসছেন RSS প্রধান মোহন ভগবৎ। শুক্রবার মোহন ভগবতের সঙ্গেই রাজ্যে আসছেন সংগঠনের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে। শুক্র ও শনিবার কলকাতায় RSS-এর পূর্বাঞ্চলীয় ক্ষেত্রের কার্যকারিনীর বৈঠকে যোগ দেবেন তাঁরা।

আরও পড়ুন: প্রয়াত পদার্থবিজ্ঞানী বিকাশ সিংহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শুক্রবারই ৩ দিনের সফরে কলকাতায় আসছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। বিজেপি সূত্রে খবর, শুক্র ও শনিবার দলের রাজ্য সদর দফতর কেশব ভবনে পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে কার্যকারিনীর বৈঠক হবে। সেই বৈঠকে যোগ দিতেই বিজেপি সভাপতি ও আরএসএস প্রধান বাংলায় এসেছেন।

12 9

এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বিহার, অসমের নেতারাও। সূত্রের খবর বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা পঞ্চায়েত রাজ সন্মেলন থেকে সংগঠন , ক্রোর কমিটি বৈঠক , বুথ কমিটি , সাংসদ , বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বাংলায় থাকবেন তিন দিন‌।

13 9

সঙ্গে আরএসএস প্রধান মোহন ভগবৎ থাকবেন দু’দিন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা আবার দুই শীর্ষ নেতার একসঙ্গে বাংলায় আগমনে অন্য কিছু ভাবছেন। তাঁদের বক্তব্য, ২৪ এর নির্বাচনের আগে বাংলায় গেরুয়া শিবিরের সাংগঠনিক ভিতটাই খতিয়ে দেখতে চাইছেন নেতৃত্ব।

একই সময়ে রাজ্য সফরে নাড্ডা ও মোহন ভগবৎ, টার্গেট কী ২৪ এর নির্বাচন?

14 8

দলের রূপরেখা বা স্ট্র্যাটেজি নির্ধারণও করে দিতে পারেন তাঁরা। কার্যকারিনী বৈঠকের পাশাপাশি দুই শীর্ষ নেতা এদিকেও নজর দেবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত