মমতার নিরাপত্তায় গলদ কি ভাবে? তদন্ত করতে SIT গঠন করল নবান্ন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার মধ্যরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের পাঁচিল টপকে ঢুকে পড়েছিল এক যুবক। জামার মধ্যে লোহার রড লুকিয়ে সারা রাত সে কাটিয়েছে ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মধ্যেই। এই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নড়চড়ে বসেছেন কর্তারা।

আরও পড়ুনঃ ‘আমার ছেলে মমতাকে বিয়ে করতে চায়’, ঢোঁক গিলে বললেন হাফিজুলের বাবা

কী করে এতোজন নিরাপত্তারক্ষীর চোখে ফাঁকি দিয়ে ওই ব্যক্তির মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। এমনকী তাঁর ক্ষোভের মুখে পড়েছেন ডিজি সিকিউরিটিও।

38 1

আর এবার মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় এই ফাঁক কেন ছিল তা নিয়ে তদন্ত করতে এ বার সিট (SIT) তথা বিশেষ তদন্তকারী দল গঠন করল নবান্ন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কনস্টেবল-সহ পুলিশকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

37 1

মমতার নিরাপত্তায় গলদ কি ভাবে? তদন্ত করতে SIT গঠন করল নবান্ন

18 3

সেইসঙ্গে কড়াকড়ি করা হয়েছে নবান্নের নিরাপত্তাতেও। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারদিকে তোলা হবে উঁচু পাঁচিল, বাড়ির পেছনের দিকে ওয়াচ টাওয়ার, বাড়ির সামনে বানানো হতে পারে বাঙ্কার। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা–বেরোনোর পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। আরও কঠোর হচ্ছে নবান্নের নিরাপত্তাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর