নজরবন্দি ব্যুরোঃ হাফের বদলে ফুল ছুটি! জামাই থেকে শ্বাশুড়ি, সকলের জন্য করোনাকালে একেবারে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর ধরেই জামাইষষ্ঠীর দিনে অর্ধেক ছুটি থাকত রাজ্য সরকারি কর্মীদের জন্য। তবে সেই হাফ ছুটির পরিবর্তে এবার একেবারে গোটা দিন ঘোষনা করা হয়েছে নবান্ন’র তরফে।
আরও পড়ুনঃ দলবদল যোগী রাজ্যেও! ভোটের আগেই মায়াবতীর মায়া কাটিয়ে অখিলেশের ঘরে ৯ বিধায়ক


গতকাল রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও গতকাল নবান্নর সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছিলেন আগামী বুধবার থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই রাজ্যে ২৫ শতাংশ কর্মী নিয়ে খুলবে রাজ্যের সরকার অফিস। তবে আজ নবান্ন’র তরফে ঘোষনা করা হয়েছে আগামী কাল জরুরি পরিষেবা ছাড়া সম্পুর্ণ ছুটি সব ক্ষেত্রেই।
হাফের বদলে ফুল ছুটি! জামাইষষ্ঠী তে পুর্ণ ছুটি ঘোষণা নবান্ন’র। নোটিসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে যেসব রাজ্য সরকারি অফিস-প্রতিষ্ঠান কর্পোরেশন রয়েছে তা জামাই ষষ্ঠী উপলক্ষে আগামি কাল অর্থাৎ বুধবার পুরোপুরি বন্ধ থাকবে। এতে খুশির আমেজ তৈরি হলেও সাথে সাথে হাজির চিন্তাও।
রাজ্যের সংক্রমণ কিছুটা কমায় অফিস থেকে রেস্তোরা নিয়ম মেনে খুললেও বন্ধ গণপরিবহণ। অফিস-যাতায়াতের সুবিধার জন্য কলকাতায় কিছু সরকারি বাস চালানোর পরিকল্পনা নিলেও এখনও চালু হয়নি তা। আগামী কালই দাকা হয়েছে আবস মালিক-কর্মচারীদের। প্রাইভেট কার এক অংশের থাকলেও সবার নেই। ফলত ছুটি ঘোষণায় খুশির আমেজ তৈরি হলেও, শ্বশুর বাড়ি পর্যন্ত পৌঁছনোর পথ খুঁজে পাচ্ছেন না অনেকেই।









