নজরবন্দি ব্যুরোঃ দলবদল যোগী রাজ্যেও! ভোটের আগেই মায়াবতীর মায়া কাটিয়ে অখিলেশের ঘরে ৯ বিধায়ক! আর তার পর থেকেই জল্পনা একপ্রকার চরমে উত্তর প্রদেশে। বছর ঘুরতেই ভোট যোগী রাজ্যে। এই দলবদলে উত্তরপ্রদেশে শক্তি হারাচ্ছে মায়াবতী। ক্ষমতার ৫ বছরে একাধিক ক্ষেত্রে যোগীর ইমেজে দাগ লেগেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেক্ষেত্রে পুনরায় কড়া টক্কর দিতে উঠে আসছে অখিলেশ যাদব।
আরও পড়ুনঃ বুধবার থেকেই শহরের বুকে চলবে সরকারি বাস! হাজিরার নির্দেশ কর্মীদের
একদিকে আগামী নির্বাচনেও উত্তরপ্রদেশে বিজেপির মুখ যোগী আদিত্যনাথই। কোভিড পরিস্থিতি থেকে একাধিক বিষয়ে তাঁর ব্যার্থতা উঠে এলেও গেরুয়া শিবিরে যগী ভিন্ন মুখ তৈরি হয়নি উত্তরপ্রদেশে। ইতিমধ্যে কোমর বেঁধে ব্লু প্রিন্ট তৈরি করছে গেরুয়া শিবির।
অন্যদিকে প্রস্তুত অখিলেশ যাদব। ২০১৭-র উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অখিলেশ কে হারিয়ে ক্ষমতায় এসেছিলেন যোগী। বিজেপির বিরুদ্ধে রাজ্যে ৫৪টি আসন পেয়েছিল সমাজবাদি পার্টি। তবে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদী অখিলেশ, তাঁর মতে রাজ্যের কোভিদ পরিস্থিতি থেকে আর্থিক ব্যাবস্থা সব কিছু নিয়ে তিতি বিরক্ত রাজ্যবাসী, এবং আগামী বছরের নির্বাচনের জন্য ইতিমধ্যেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন।
গত নির্বাচনে হারের পর এ বার গেরুয়া শিবিরের বিরুদ্ধে আরও শক্তিসঞ্চয় করে ময়দানে নামতে চলেছেন অখিলেশ। ইতিমধ্যেই ভালো ফল করেছে পঞ্চায়েত ভোটে। সুত্রের খবর তার মধ্যেই মায়াবতীর বিএসপি-এর ৯ বিধায়ক যোগ দিতে চলেছেন অখিলেশের এসপিতে। ২০১৭এর নির্বাচনে বহুজন সমাজ পার্টি থেকে ১৯ জন বিধায়ক জয় লাভ করেছিলেন, একজন হেরেছিলেন উপনির্বাচনে। ফলে মোট বিধায়ক সংখ্যা ছিল ১৮।
দলবদল যোগী রাজ্যেও! ভোটের আগেই মায়াবতীর মায়া কাটিয়ে অখিলেশের ঘরে ৯ বিধায়ক। গত চার বছরে ১৮ জনের মধ্যে ১১ জনকে নানা কারণে দল থেকে বহিষ্কার করেছেন খোদ মায়াবতী। ফলে এই মুহুর্তে আছেন ৭ বিধায়ক। তবে সূত্রের খবর অই ১১ বিধায়ক এখনো তাঁদের পদত্যাগ করেননি। এবং আগামী নির্বাচনের আগে তাঁরাই হাত ধরতে চাইছেন অখিলেশের। একদিকে বিজেপির প্রতি নরম মনোভাবে একপ্রকার কোণঠাসা হয়েছিলই মায়াবতির বহুজন সমাজ পার্টি, তার মধ্যেই একসঙ্গে ৯ বিধায়কের দলত্যাগে কার্যত উত্তরপ্রদেশে ক্ষমতা ফুরোচ্ছে মায়াবতীর। এদিকে অখিলেশ যাদব জানিয়েছেন নির্বাচনের জন্য কংগ্রেস বা বিএসপি নয়, তিনি ছোট ছোট দলের সঙ্গে জোট বেঁধে কাজ করবেন।



