নজরবন্দি ব্যুরোঃ বুধবার থেকেই শহরের বুকে চলবে সরকারি বাস! রাজ্যে সংক্রমণ কিছুটা কম হতেই একে একে অফিস বাজার কিয়দংশ খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে সমস্যা ছিল অফিস কাছারি খুললেও বন্ধ ছিল গণপরিবহল। কিভাবে গন্তব্যে পৌঁছবে তা নিয়ে চিন্তায় ছিলেন কর্মীরা। গতকালও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বন্ধ থাকবে গণপরিবহন। এই পরিস্থিতিতে যাতায়াতে অসুবিধের কথা ভেবে চালু করা হচ্ছে শহরের বুকে সরকারি বাস পরিসেবা।
আরও পড়ুনঃ রাজ্য নিয়ে চিন্তা! আজই শাহ-সাক্ষাতে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল।
এই মুহুর্তে শহরে স্বাস্থ্যকর্মী এবং নবান্ন সহ কয়েকটি জরুরি বিভাগের যাত্রিদের জন্য বাস চলাচল করছে। সুত্রের খবর যতায়াতের সুবিধার জন্য দিন কয়েকের মাথায় চালু হতে চলেছে বেশি সংখ্যক সরকারি বাস। সেই কারণেই আগামী কাল রাজ্যের প্রতিটি ডিপোর বাসকর্মীদের অর্থাত্ বাস চালক, থেকে কন্ডাক্টর সকলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার থেকেই শহরের বুকে চলবে সরকারি বাস! তবে একদিকে উত্তোরত্তর ডিজেল-পেট্রোলের দাম বৃদ্ধি, অন্যদিকে কোভিডের কারণে গত এক বছরের মধ্যে বেশিরভাগ সময় ধরে বাস গুলি চলেনি। ফলে দির্ঘদিন ধরে বাস সংস্থাগুলি চাইছে মুল্য বৃদ্ধি। বাসের ভাড়া না বাড়ালে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাস মালিকদের সংগঠন। উত্তরোত্তর ভাড়া বাড়ানোয় অতিষ্ট জনজীবন। তবে অফিস কাছারি খুলে যাওয়ায় যাতায়াতের সুবিধার জন্য কিছু সংখ্যক স্টাফ স্পেশাল সরকারিব বাস চালানর কথা ভাবছে রাজ্য সরকার।



