Netaji: নেতাজির অন্তর্ধান রহস্য, কুণালের চিঠিতে এগোল কাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের সমাধানে দেশ-বিদেশে থাকা গোপন ফাইলগুলি সংগ্রহে যথাযথ পদক্ষেপের জন্য সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখেছিলেন কুণাল ঘোষ। সেখানে তিনি জানিয়েছিলেন দেশ বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নেতাজি সম্পর্কিত ফাইল একজোট করে ডিক্লাসিফাই করার উদ্যোগ নেওয়া হোক।

আরও পড়ুনঃ রুশ বাহিনীর বোমাবর্ষণ আরও তীব্র হচ্ছে, দেশবাসীকে উদ্ধারের জন্য মানবিক করিডর করছে ইউক্রেন।

সেই চিঠির জবাব দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইন্টারনাল সিকিউরিটি ডিভিশনের এনএসএ বিভাগকে এই কাজ দ্রুত সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন, নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানের জন্য কোনও পদক্ষেপ করেনি মোদী সরকার।

3 5

কেন সুভা্যচন্দ্রকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেওয়া হল না, সেই প্রশ্নও তুলেছিলেন কুণাল। তাঁর মতে, ১৯৪৩ সালের ২১ অক্টোবর স্বাধীন আজাদ হিন্দ সরকারের ঘোষণা করেছিলেন সুভাষচন্দ্র বসু। কিন্তু সুভাষচন্দ্র বসুকে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি। যদিও এই সার্কুলারে অবশ্য এনিয়ে কিছু বলা নেই। এপ্রসঙ্গে কুণাল বলেন, “নেতাজি নিয়ে অনেকরকম কর্মসূচি হলেও আসল কাজটি কেন্দ্র করছে না।

নেতাজির অন্তর্ধান রহস্য, কুণালের চিঠিতে এগোল কাজ

মুখার্জি কমিশন বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর সম্ভাবনা নস্যাৎ করায় অন্তর্ধান রহস্যের প্রকৃত সমাধানের প্রয়োজন আরও বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক আমার চিঠির নতুন করে যথাযথ পদক্ষেপের কথা বলেছে। তাতে কার্যকরী ফলাফল দেখতে চাই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত