নজরবন্দি ব্যুরোঃ নৃত্যশিল্পীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বসিরহাটে। মৃত ওই নৃত্যশিল্পীর নাম তসলিমা বিবি। শনিবার চাঁপাপুকুর রোডের পঞ্চাননতলা এলাকার একটি ভাড়াবাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, নিহত তসলিমা বিবির সঙ্গে বছর দুয়েক আগে হাসনাবাদ থানার নোয়াপাড়ার বাসিন্দা মতিন গাজির সঙ্গে বিয়ে হয়েছিল।
আরও পড়ুনঃ ‘অনুব্রতকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দিতে পারেন মমতা’ বিস্ফোরক মন্তব্য BJP বিধায়কের


গ্রামে গ্রামে স্টেজ শো-তে অংশ নিতেন তসলিমা। কিন্তু স্ত্রী নাচবেন এটা পছন্দ ছিল না স্বামী মাতিনের। এর পর মাদক পাচারের অভিযোগে বর্তমানে জেলবন্দি তাঁর স্বামী। এদিকে মাস চারেক আগে নৃত্যশিল্পী তসলিমার সঙ্গে মিঠুন বিশ্বাস নামে এক যুবকের আলাপ হয়। কয়েকদিনের মধ্যেই সম্পর্ক গভীর হয়। এরপর দিনদুয়েক আগে বসিরহাটের চাঁপাপুকুরের পঞ্চাননতলায় বাড়ি ভাড়া নিয়ে লিভ ইনে থাকতে শুরু করেন দু’জনে।
এদিন সন্ধ্যায় মিঠুন বাড়ির মালিককে জানায় তার স্ত্রী বাথরুমে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। একজন স্থানীয় চিকিৎসককেও ডাকা হয়। এরপর চিকিৎসক গিয়ে তলসিমাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই বাড়ি ছেড়ে পালায় মিঠুন। যার জেরে সন্দেহ হয় তাঁর ওপর। তদন্তে নামে পুলিশ তারপরই মোবাইল লোকেশন দেখে হিঙ্গলগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় মিঠুন বিশ্বাসকে।
বসিরহাটে রহস্যমৃত্যু নৃত্যশিল্পীর, খুন না আত্মহত্যা?
সকলেরই সন্দেহ এই মিঠুনই তাঁকে খুন করেছে। এদিকে নিহত তসলিমার স্বামী মাতিনও লোক দিয়ে খুন করাতে পারে বলে দাবি নিহতের পরিবারের। তসলিমার বোন সেরিনা বিবি জানিয়েছেন, আমাদের বিশ্বাস জেল থেকে মাতিন লোক লাগিয়ে বোনকে খুন করিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ইতিমধ্যেই মৃতার দিদি বসিরহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।









