‘অনুব্রতকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দিতে পারেন মমতা’ বিস্ফোরক মন্তব্য BJP বিধায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনুব্রত মণ্ডল কে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। কি বলেছেন বিজেপি বিধায়ক, চাঁদপাড়ায় এক সভাতে বিধায়ক বলেন, ‘বাগটুই কান্ড আমরা দেখেছি।

আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল মা ও দুই সন্তানের

১০ জন মানুষকে অসহায় অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। পেট্রোল দিয়ে জ্বালিয়ে মারা হয়েছে আর তার যে মাস্টারমাইন্ড সেই অনুব্রত মণ্ডল এখন পেট ফুলিয়ে এসএসকেএম হাসপাতালে শুয়ে আছেন। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি আর এসএসকেএম থেকে তাকে ফিরতে দেবেন না। কারণ যে কুকেচ্ছা আছে সব অনুব্রত মণ্ডল উগরে দিতে পারেন সিবিআইয়ের কানে।

'অনুব্রতকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দিতে পারেন মমতা' বিস্ফোরক মন্তব্য BJP বিধায়কের

তাহলেই ভাইপো থেকে পার্থ চট্টোপাধ্যায় সব বড় বড় রাঘব বোয়ালরা জেলে যাবেন’। বিজেপি বিধায়কের এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। এই বক্তব্যের পাল্টা দিয়েছেন বনগাঁ তৃণমূল সভাপতি গোপাল শেঠ তিনি বলেন, ‘ওর তো সেই লেভেলের লিডার নন অনুব্রত মণ্ডল কিভাবে তার জায়গায় একচ্ছত্র রাজনৈতিক আধিপত্য চালান তা সিবিআই নিজে দেখেছে অনুব্রত কি হবে সেটা বলার মতো যোগ্যতা তো এই নেতার নেই’।

'অনুব্রতকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দিতে পারেন মমতা' বিস্ফোরক মন্তব্য BJP বিধায়কের

‘অনুব্রতকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দিতে পারেন মমতা’ বিস্ফোরক মন্তব্য BJP বিধায়কের

গোপাল শেঠ আরো বলেন ‘স্বপন মজুমদার একজন নারকটিক এর আসামি ছিলেন বিজেপিকে টাকা দিয়ে ছাড়া পেয়েছেন সিবিআই তো পাল্টাও কেই প্রশ্ন করবে ও কিভাবে জানলেন অনুব্রত বাবু কে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হবে আমি স্বপন মজুমদার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কথা ভাবছি’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন