ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল মা ও দুই সন্তানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল মা ও দুই সন্তানের। শনিবারর মহেশতলা থানা এলাকার আক্রা কৃষ্ণনগরের পূর্বপাড়ায় একটি বসত বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। কী কারণের আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ ৯ বছরের এক বালক ধর্ষণ করলো ৪ বছরের শিশুকন্যাকে, উত্তেজিত এলাকা

স্থানীয় সূত্রের খবর, মহেশতলা থানা এলাকার আক্রা কৃষ্ণনগরের পূর্বপাড়ায় একটি বসত বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়ায় থাকতেন পেশায় সবজি বিক্রেতা প্রভাস মণ্ডল। বেশিরভাগ দিনই রাতে প্রভাস বাড়িতে থাকতেন না। এদিনও তিনি রাতে ঘরে ছিলেন না।

ঘরের দরজায় তালা লাগিয়ে প্রভাসের স্ত্রী শুয়ে পড়ার পরেই আচমকাই আগুন লাগে বলে স্থানীয় মানুষের মত। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। যদিও তার আগেই আগুন নেভানোর কাজ শুরু করেন প্রতিবেশীরা। কিছুক্ষণ পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল মা ও দুই সন্তানের

তারপরই বাড়ির ভিতর থেকে বের করা হয় সোমা ও তাঁর দুই ছেলের দগ্ধ দেহ। ততক্ষণে সব শেষ। এরপরই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন ইচ্ছে করে লাগিয়ে দেওয়া হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন