নজরবন্দি ব্যুরোঃ আর কদিন বাদে এশিয়া কাপ। ২৭ আগস্ট শুরু হবে এই অঞ্চলের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। আর ২৮ আগস্ট ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এই ম্যাচটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আর এই টুর্নামেন্টে শুধু পাকিস্তান কে হারালে চলবে না।
আরও পড়ুনঃ এভাবেও ফিরে আসা যায়, ৩৯ বছরে কামব্যাক করলেন বাংলার ঝুলন
জিততে হবে এশিয়া কাপ। সাফ জানালেন ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারতের এক প্রথম শ্রেণীর ইংরেজি সংবাদ মাধ্যমকে তিনি জানান, “আমি এটাকে এশিয়া কাপ হিসেবেই দেখছি। আমি কোনও টুর্নামেন্টকে শুধুমাত্র ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হিসেবে দেখি না।

আমি যখন ক্রিকেটটা খেলতাম তখন ভারত বনাম পাকিস্তান আমার কাছে স্রেফ একটা ম্যাচ ছিল মাত্র। আমার লক্ষ্য ছিল যে কোন টুর্নামেন্টে জয়। ভারতের এই দলটা খুব ভাল। তারা সাম্প্রতিক সময়ে খুব ভাল খেলছে। আশা করব এই দলটা এশিয়া কাপেও খুব ভাল পারফরম্যান্স করবে”।

শুধু পাকিস্তান নয়, জিততে হবে এশিয়া কাপ, বার্তা বোর্ড সভাপতির

এদিকে এশিয়া কাপ ভারত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে তারা ৮ ম্যাচে জিতেছে ভারত এবং ৫ ম্যাচে পাকিস্তান। কারণ এশিয়া কাপের পরেই টি-২০ বিশ্বকাপ। তাই ভারত যদি এশিয়া কাপ জিতে বিশ্বকাপের আসরে নামে তাহলে দলের সবার মধ্যে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে।



