নজরবন্দি ব্যুরোঃ এ ভাবেও কামব্যাক করা যায়। সেটা দেখিয়ে দিলেন ঝুলন গোস্বামী । সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও সম সংখ্যক একদিনের ম্যাচ খেলবে ভারতের প্রমীলাবাহিনী । টি-টোয়েন্টি ফরম্যাটে জায়গা না পেলেও, একদিনের দলে জায়গা করে নিলেন ৩৯ বছরের ‘চাকদহ এক্সপ্রেস’।
আরও পড়ুনঃ দুঃসময়ে ভারতীয় ফুটবল, দায়িত্ব নেবেন বাইচুং!
২২ মার্চে মহিলাদের বিশ্বকাপে শেষ বার খেলেছিলেন ঝুলন। সেমিফাইনালে খেলতে পারেননি। ভারতও বিদায় নেয়। এর পর জুন মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও খেলেননি। মিতালি রাজ অবসর নেওয়ার পরেই চোটে ছিটকে যান ঝুলন।

অনেকে তখন বলেন, মিতালির পথেই হাঁটতে চলেছেন বাংলার জোরে বোলার। ঝুলন নিজের মুখে অবসরের কথা কখনও বলেননি। উল্টে কিছু দিন আগেই তিনি বাংলার মহিলা দলের অনুশীলনে যোগ দেন।

এভাবেও ফিরে আসা যায়, ৩৯ বছরে কামব্যাক করলেন বাংলার ঝুলন

২০১টি একদিনের ম্যাচ খেলে সর্বাধিক ২৫২টি উইকেট নিয়েছেন ঝুলন। শীর্ষে থাকলেও গত কয়েক বছর চোট-আঘাত তাঁকে ভুগিয়েছে। তবুও পঞ্চাশ ওভারের ক্রিকেটে তাঁর এখনও কোনও বিকল্প নেই। সেটা দলে ফিরে বুঝিয়ে দিলেন তিনি।১৮ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। চলবে ২৪ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।



