লোকসভায় পারেননি, বিধানসভায় পারলেন, রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূলের মুকুটমণি!

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির হয়ে জিতেছিলেন মুকুটমণি অধিকারী। এইবার জিতলেন তৃণমূলের হয়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচনে ব্যাপক ফলাফল তৃণমূলের। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। পিছিয়ে থাকা কেন্দ্রে ব্যাপক ভোটে জয়লাভ করলো মুকুটমণি অধিকারী। ইতিমধ্যেই রাজ্যে উপনির্বাচন ৪-০ ব্যবধানে জয় লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। ২০২৪ লোকসভা ভোটে বিজেপি এই রানাঘাট লোকসভা কেন্দ্রে জয় লাভের পর এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও পিছিয়ে পড়ে তৃণমূল। প্রায় ৩৭০০০ ভোট পিছিয়ে থাকে তৃণমূল। এবার সেই ব্যবধান পার করে ৩৮,৭২০ ভোট এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয় ছিনিয়ে আনল তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী। তাই কার্যত সবুজ আবির নিয়ে মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

লোকসভায় পারেননি, বিধানসভায় পারলেন, রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূলের মুকুটমণি!

প্রসঙ্গত, মতুয়া গড় হিসেবে পরিচিত এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। শুধু তাই নয় বিজেপির ভোটের প্রচারে এনআরসি, সিএএ নিয়ে ভোটদানে প্রভাবিত করার চেষ্টা করে এই মতুয়াদের। তারপরেও এই ফলাফল হওয়ায় কি কার্যত মুখ ফিরিয়ে নিল মাতুয়ারা? প্রশ্ন রাজনৈতিক মহলের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির হয়ে জিতেছিলেন মুকুটমণি অধিকারী। এইবার জিতলেন তৃণমূলের হয়ে। লোকসভায় তিনি রানাঘাটের প্রার্থী হলেও বিজেপির জগন্নাথ সরকারের কাছে হেরে যান।

লোকসভায় পারেননি, বিধানসভায় পারলেন, রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূলের মুকুটমণি!

লোকসভায় পারেননি, বিধানসভায় পারলেন, রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূলের মুকুটমণি!

তবে এবিষয়ে মুকুটমনি অধিকারী জানান যে, এই জয় রানাঘাটবাসীর জয়, নদীয়াবাসীর জয়ধর্ম নিয়ে রাজনীতি করেছিল বিজেপি। পাশাপাশি বলেন মতুয়া-সহ এসটি, এসসি ও ওবিসিদের ভয় দেখিয়েছিল বিজেপি, সেটা মানুষ সমর্থন করেনি। তবে সপ্তাহান্তে এই চার কেন্দ্র থেকে এক প্রকার গিফট পেল তৃণমূল কংগ্রেস তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন