সাবধানী চাল মুকুলের, বিধানসভায় বসবেন বিরোধী বেঞ্চেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সাবধানী চাল মুকুলের, রায়সাহেব গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে বদলেছে বাংলার একাধিক রাজনৈতিক সমীকরণ। বিজেপি বিধায়ক হিসেবে তিনি PAC এর চেয়ারম্যান পদে মনোনয়ন পত্রও জমা দিয়েছেন। তাতে সিলমোহর এখনো না পড়লেও রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন তিনি সপক্ষে আছেন মুকুলের।

আরও পড়ুনঃ প্রায় আড়াই মাস পর দেশে এক দিনে মৃত্যুর সংখ্যা ১ হাজারের নিচে!

এদিকে মনেপ্রাণে তৃণমূল আর খাতায় কলমে বিজেপিতে থাকা মুকুলের বিরুদ্ধে প্রথম দিন থেকেই দলত্যাগ বিরোধী আইন আনতে উঠে পড়ে লেগেছেন গেরুয়া শিবির। শুরু থেকেই দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করিয়ে রায় সাহেবের বিধায়ক পদ খারিজ করতে চায় শুভেন্দু সহ টিম বঙ্গ বিজেপি। তার মাঝেই নিজের কৌশলী চাল চাললেন মুকুল।

সূত্রের খবর বিধানসভার ভেতরে নাকি বিরোধী আসনেই বসবেন তিনি। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে ফিরে এলেও বিধানসভার ভেতরে তিনি বসবেন বিজেপির হয়েই। দল ছাড়লেও এখনো পর্যন্ত নিজের আসন বদলের জন্য কোনো আবেদনও করেননি তিনি।

এমনিতেই বিজেপির মুকুল পতনের পর থেকেই বাংলায় বদলাচ্ছে একাধিক রাজনৈতিক সমীকরণ। একে একে মুকুল ঘনিষ্ঠরা আসছেন তৃণমূলে, তিনি নিজেও জানিয়েছেন বিজেপির শেষের এই শুরু। দলত্যাগের প্রথম দিন থেকে তাঁর বিধায়ক পদের দাবি নিয়ে সরব হয়েছিল বিজেপি। কিন্তু তিনি সাফ জানিয়েছেন কথা বার্তায় এখনই ওই পদ ছাড়ছেন না তিনি। এমনকি PAC চেয়ারম্যান পদেও বসতে পারেন সেই বিরোধী দলের বিধায়ক হিসেবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন মুকুল তৃণমূল করলেও খাতায় কলমে বিজেপির। সেই মত আগের রীতি অনুসরণ করে এখনো বিধাসভার আসন বদলের কোনো আবেদন জানাননি তিনি, উল্টে জানিয়ে দিলেন বিধানসভার ভেতরে তিনি বসবেন বিজেপির বিধায়কদের সঙ্গেই।

সাবধানী চাল মুকুলের, তাঁর আসন নিয়েও এই মুহূর্তে শুরু হয়েছে জল্পনা। কার পাশে বসবেন চানক্য? সূত্রের খবর শুভেন্দু বা মনোজের পাশে স্থান হতে পারে রায়সাহেবের। তবে তা নির্ভর করছে স্পিকারের নির্দেশের ওপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত