ফুসফুস প্রতিস্থাপনই এখন একমাত্র উপায়, চেন্নাই নিয়ে যাওয়া হল মুকুল জায়াকে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফুসফুস প্রতিস্থাপনই এখন একমাত্র উপায় মুকুল-জায়ার, কোভিডে আক্রান্ত হয়ে অবস্থা সংকটজনক তাঁর। কিছুদিন আগে থেকেই হাসপাতালে ভর্তি। সূত্রের খবর ফুসফুস প্রতিস্থাপন করতে হবে মুকুল জায়ার। সেই কারণে এই মুহুর্তে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যের কোনও হাসপাতালেই ফুসফুস প্রতিস্থাপনের পরিকাঠামো না থাকায় কৃষ্ণা রায়কে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ এবার থেকে রেজিষ্ট্রেশন ছাড়াই মিলবে টিকা! নোটিস জারি স্বাস্থ্যমন্ত্রকের

বেশ কয়েকদিন ধরেই সংকট জনক অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কৃষ্ণা দেবী। করোনা কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছ ফুসফুস। সূত্রের খবর চিকিৎসকেরা জানিয়েছেন এই মুহুর্তে ফুসফুস প্রতিস্তাপন ছাড়া অন্য কোন উপায় নেই। গত ১০-১২ দিন ধরে তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছিল। তাতে তেমন কোন উন্নতি হয়নি।

আরও পড়ুনঃ দেশে একদিনে সংক্রমণ ৬২ হাজার, মৃতের হার নিয়ে চিন্তিত চিকিৎসকরা

মুকুল জায়ার চিকিৎসার জন্য গত মঙ্গলবার চেন্নাই থেকে দুই চিকিৎসক এসেছিলেন কলকাতায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁরা নিদান দিয়েছিলেন দ্রুত ফুসফুস প্রতিস্থাপনের।  তাঁদের মতে এক মাত্র ফুসফুস প্রতিস্থাপন করেই কৃষ্ণাদেবীকে সুস্থ করে তোলা সম্ভব। সেই কারনেই এয়ার অ্যাম্বুল্যান্সে কৃষ্ণা দেবীকে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁর চিকিৎসা করবেন চিকিৎসক বালকৃষ্ণন।

ফুসফুস প্রতিস্থাপনই এখন একমাত্র উপায়, চেন্নাই নিয়ে যাওয়া হল মুকুল জায়াকে। কৃষ্ণা রায়ের সাথে যাচ্ছেন তার পুত্র শুভ্রাংশু রায়। সাথে আরও বেশ কয়েকজন। একাধি শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর হতে পারে ফুসফুস প্রতিস্থাপন। ফুসফুস প্রতিস্থাপন করবেন চিকিৎসক বালকৃষ্ণন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর