নজরবন্দি ব্যুরো: এবার থেকে রেজিষ্ট্রেশন ছাড়াই মিলবে টিকা! সিদ্ধান্ত নিল স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এবার থেকে কোভিড টিকা নেবার জন্য অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। গত কয়েকমাসের ভয়াবহতা ছাড়িয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছে ভারত।
আরও পড়ুনঃ দেশে একদিনে সংক্রমণ ৬২ হাজার, মৃতের হার নিয়ে চিন্তিত চিকিৎসকরা
করনার দ্বিতিয় ঢেউয়ে একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল একটা গোটা দেশ। চারদিকে হাহাকজার হাস্পাতালের বেড থেকে অক্সিজেনের। প্রতি বমুহুর্তে প্রিয়জনের ছেড়ে যাওয়ার খবর, মৃতদেহে ভরে উঠেছিল দেশের রাজধানীর পার্কিং লটও। তবে সেসব দিন পেরিয়ে পরিস্থিতি সুস্থ হচ্ছে ধীরে ধীরে।
বিশেষজ্ঞদের মতে এই মুহুর্তে আগামি ঢেউ রুখতে পারে একমাত্র টিকাকরণ। ভ্যাকসিনেসন বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় ৭৫ শতাংশ। তবে দেহ জুড়ে আকাল চলছিল টিকার । টিকার যগানের অভাবে একাধিক রাজ্যে সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল টিকাকরন প্রক্রিয়া। ধীরে ধীরে সচল হয়েছে তাও। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারেন।
এবার থেকে রেজিষ্ট্রেশন ছাড়াই মিলবে টিকা! উল্লেখ্য গত জানুয়ারি মাস থেকে বিশ্বের বৃহত্তম ভ্যাক্সিনেশন প্রকল্প চালু করে ভারত। স্বাস্থ্যমন্ত্র কে দেওয়া হিসেব অনুযায়ী এখন পর্যন্ত দেশে ২৫ কোটি লক্ষ মানুষের টিকাকরণ সম্ভব হয়েছে। দেশে মোট ভ্যাকসিন কেন্দ্র গুলির মধ্যে ৭১% ভ্যাকসিন কেন্দ্র রয়েছে দেশের গ্রামগুলিতে। স্বাস্থ্যমন্ত্রীর আরও দাবি এই সমস্ত টিকা কেন্দ্রের মধ্যে অনেক টিকা কেন্দ্র আদিবাসী এলাকাতেও রয়েছে এবং সেই সমস্ত টিকাকেন্দ্রে রেজিস্ট্রেশন এর চেয়ে সাধারণ মানুষ টিকাকেন্দ্রে পৌঁছে ঠিকা নিচ্ছেন।



