নজরবন্দি ব্যুরোঃ আজই কালিঘাটে মুকুল-শুভ্রাংশু! দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সূত্রের খবর সব ঠিক চললে তার পরে সোজা তৃণমূল ভবনে গিয়ে ‘ফুল-বদল’। পদ্ম-মোহ কাটিয়ে এবার পুরানো সংসারে ফিরছেন ‘রায়’রা। ফিরছেন মুকুল- শুভ্রাংশু।
আরও পড়ুনঃ খাপছাড়া গণ-টিকাকরণ ডেকে আনছে নতুন সমস্যা! মোদিকে চিঠি গবেষকদের
গত কয়েকদিনে বাংলার রাজ্য রাজনীতিতে সব থেকে বড়ো চর্চার বিষয় ছিল তৃণমূলে ‘রায়’-এর প্রত্যাবর্তন। বহুদিন আগেই এই জল্পনা শুরু হলেও আজ তাতে আজ সিলমোহর দিয়েছে খোদ মুকুল রায়। সব মান অভিমান ভূলে আজই বৈঠক করবেন মমতার সঙ্গে। সঙ্গে নিয়ে যাবেন পুত্র শুভ্রাংশুকেও।
ঘনিষ্ঠ মহল সূত্রের খবর প্রথমে সোজা যাবেন কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। সেখান থেকেই পিতা-পুত্র যাবেন তৃণমূল ভবন। সূত্রের খবর সব ঠিক থাকলে আজ থেকেই শুরু করেবন তৃণমূলের হয়ে দ্বিতীয় ইনিংস।
তবে আজ যে জল্পনার নিষ্পত্তি ঘটেছে তার জল্পনা শুরু হয়েছিল বহু আগেই। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায় ঠিকই, তবে সময় অতিবাহিত হয়ার সঙ্গে সঙ্গেই ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি। অনেকেই মনে করেন মুকুল রায়কে ঠিক ভাবে ব্যাবহারই করতে পারেনি বিজেপি। বিশ সাল বাদ ভোটে লড়েছিলেন বিজেপির হয়ে, জিতেওছিলেন।
কিন্তু তাতেও উচ্ছাস নজরে আসেনি বঙ্গ রাজনীতির চানক্যর চোখে মুখে। এমনিতেই একাধিক বিষয়ে দূরত বেড়েছে দলের সঙ্গে বহু দিন ধরেই। ভোটের পর গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এদিকে নির্বাচন কালে হঠাতই মমতা বলেছিলেন, মুকুল ভালো ছেলে, বাজে বকেনা। ব্যাস দুইয়ে দুইয়ে চারের সমীকরণ তৈরিতে সময় লাগেনি। আর সেই হিসেব আজ পূরণ করছেন খোদ রায়’রা। আজই পদ্ম-মোহ কাটিয়ে মমতা সাক্ষাতে মুকুল রায়। ফিরছেন তৃণমূলে।



