সমাজমাধ্যমে সূরজ ‘উধাও’, বিচ্ছেদের জল্পনায় মৌনী রায়ের সংসার

সমাজমাধ্যম থেকে স্বামী সূরজ নাম্বিয়ারের একাধিক ছবি সরিয়ে দিলেন মৌনী রায়। তারপর থেকেই জোরদার হয়েছে বিচ্ছেদের জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রূপকথার প্রেম, স্বপ্নের বিয়ে— সবকিছু যেন আচমকাই বদলে গেল! সমাজমাধ্যম থেকে স্বামী সূরজ নাম্বিয়ারের প্রায় সব ছবিই সরিয়ে দিলেন অভিনেত্রী মৌনী রায়। আর তারপর থেকেই জোরদার হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। ২০২২ সালে গোয়ায় ধুমধাম করে বিয়ে করেছিলেন মৌনী ও সূরজ নাম্বিয়া। বাইরে থেকে তাঁদের সম্পর্ককে নিখুঁত বলেই মনে করতেন অনুরাগীরা। কিন্তু হঠাৎই সমাজমাধ্যমে এই বড় পরিবর্তন ঘিরে শুরু হয়েছে জল্পনা।

২০২০ সালে করোনা অতিমারির সময় দুবাইয়ে সূরজের সঙ্গে পরিচয় হয় মৌনীর। লকডাউনের সময় দিদি-জামাইবাবুর পরিবারের সঙ্গে দুবাইয়ে থাকাকালীনই ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। সেই সম্পর্ক দ্রুত প্রেমে পরিণত হয়।

এরপর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০২২ সালে গোয়ায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। বাঙালি ও মালয়ালি— দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল সেই বিয়ে। বলিউডে সেই সময় তাঁদের বিয়ের ছবি এবং উদ্‌যাপন নিয়ে ব্যাপক চর্চাও হয়েছিল।

mouny 1

বিয়ের পর সমাজমাধ্যমে প্রায়ই স্বামীর সঙ্গে ছবি পোস্ট করতেন মৌনী। বিভিন্ন বিদেশ সফর, পার্টি কিংবা ব্যক্তিগত মুহূর্ত— সব কিছুতেই একসঙ্গে দেখা যেত তাঁদের। কিন্তু সম্প্রতি আচমকাই ইনস্টাগ্রাম থেকে সূরজের সঙ্গে একাধিক ছবি মুছে ফেলেছেন অভিনেত্রী।

এরপর থেকেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকের ধারণা, তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে এবং বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন এই দম্পতি।

তবে এখনও পর্যন্ত মৌনী বা সূরজ— কেউই এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে পুরো বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন