ভারতের স্মার্টফোন বাজারে নতুন ফোন আনল মটোরোলা। Edge সিরিজে যুক্ত হল Motorola Edge 70 Fusion। শক্তিশালী Snapdragon প্রসেসর, Sony ক্যামেরা সেন্সর, ৭০০০mAh ব্যাটারি এবং ১৪৪Hz AMOLED ডিসপ্লে—মিড-সেগমেন্টে একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে এল এই স্মার্টফোন।
মটোরোলা শুক্রবার (৬ মার্চ ২০২৬) ভারতে তাদের Edge 70 সিরিজের নতুন স্মার্টফোন Motorola Edge 70 Fusion লঞ্চ করেছে। মিড-রেঞ্জ সেগমেন্টের এই ফোনে রয়েছে শক্তিশালী হার্ডওয়্যার, উন্নত ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। ডিভাইসটিতে IP68 এবং IP69 রেটিংয়ের পাশাপাশি MIL-STD-810H সার্টিফিকেশন দেওয়া হয়েছে, যা ফোনটিকে ধুলো, জল এবং কঠিন পরিস্থিতিতেও টেকসই করে তোলে।
ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির Super HD+ (1.5K) Extreme AMOLED ডিসপ্লে। HDR10+ সার্টিফিকেশন, ১০০% DCI-P3 কালার গ্যামুট এবং ১০-বিট কালার ডেপথের কারণে ডিসপ্লের রঙ ও ভিজ্যুয়াল আরও উন্নত। এর পিক ব্রাইটনেস ৫,২০০ নিটস এবং রিফ্রেশ রেট ১৪৪Hz। স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i।
পারফরম্যান্সের জন্য Motorola Edge 70 Fusion-এ রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর। এর সঙ্গে সর্বোচ্চ ১২GB RAM এবং ২৫৬GB স্টোরেজ দেওয়া হয়েছে। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 16 ভিত্তিক Hello UI। কোম্পানির দাবি, এই ফোনে ৩টি বড় Android আপডেট এবং ৫ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
ব্যাটারির দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ৭,০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৬৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির পুরুত্ব মাত্র ৭.৯৯ মিমি এবং ওজন প্রায় ১৯৩ গ্রাম। অডিওর জন্য দেওয়া হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেখানে Dolby Atmos এবং Hi-Res Audio সাপোর্ট রয়েছে।
ক্যামেরার ক্ষেত্রেও রয়েছে উন্নত ব্যবস্থা। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের Sony Lytia 710 সেন্সর দেওয়া হয়েছে, যার সঙ্গে রয়েছে OIS। পাশাপাশি রয়েছে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা ম্যাক্রো হিসেবেও ব্যবহার করা যাবে। সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
এই ফোনে Motorola-র moto AI 2.0 ফিচারও রয়েছে। এর মধ্যে রয়েছে AI Image Studio, Sketch to Image, Style Sync, Text to Sticker এবং Avatar তৈরির মতো টুল।
Motorola Edge 70 Fusion তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে—
-
8GB + 128GB: ₹২৬,৯৯৯
-
8GB + 256GB: ₹২৯,৯৯৯
-
12GB + 256GB: ₹৩২,৯৯৯
ফোনটি তিনটি Pantone কালারে পাওয়া যাবে—Pantone Blue Surf, Pantone Country Air এবং Pantone Silhouette।
Motorola Edge 70 Fusion আগামী ১২ মার্চ থেকে Flipkart, Motorola-র অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে বিক্রি শুরু হবে।



