Breast Milk: শিশুদের খাদ্যে টান, নিজের ১১৮ লিটার স্তন্য বিক্রি করছেন এক মা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে পেট্রল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের বাড়ন্তে জজ্জরিত হয়ে আছে। তারই মধ্যে বড়ো সমস্যা শিশুদের গুঁড়ো দুধে টান। আমেরিকায় এই সঙ্কট নিয়ে চিন্তায় বহু পরিবার। কিছুটা হাহাকার পড়ে গিয়েছে। প্রায় ৪০ শতাংশ কমে গিয়েছে গুঁড়ো দুধের জোগান। গত ফেব্রুয়ারি মাসে একটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই দেখা দিয়েছে এই সঙ্কট।

আরও পড়ুনঃ আলিঙ্গনে সব থেকে কারা বেশি উপকৃত হন মহিলা না কি পুরুষেরা? কী বলছে সমীক্ষা

আমেরিকায় যেহেতু বহু বাবা-মা নির্ভর করেন গুঁড়ো দুধের উপর, তাই এই সঙ্কটে আতঙ্ক ছড়িয়েছে অনেকটাই। তাঁদের পাশে দাঁড়াতেই উদ্যোগী হলেন এক মহিলা। সে দেশেরই এক মা ১১৮ লিটার স্তন্য (স্তনের দুধ-Breast Milk) বিক্রি করছেন।

শিশুদের খাদ্যে টান, নিজের ১১৮ লিটার স্তন্য বিক্রি করছেন এক মা
শিশুদের খাদ্যে টান, নিজের ১১৮ লিটার স্তন্য বিক্রি করছেন এক মা

আলিসা চিট্টি নামক সেই মহিলার কাছে তিন ফ্রিজার ভর্তি স্তন্য জমানো রয়েছে। তিনি জানান, সাধারণের তুলনায় তাঁর স্তন্য বেশিই তৈরি হয়। তাই তা জমিয়ে রাখেন। এখন তা দিয়েই অন্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আমেরিকার এই মা।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আলিসা চিট্টি বলেন, প্রথমে তিনি একটি মিল্ক ব্যাঙ্কে বুকের দুধ জমা করার কথা ভেবেছিলেন। তবে সেটা একটি দীর্ঘ প্রক্রিয়া। তাই, তিনি নিজেই বাড়িতে ফ্রিজ কিনে স্তনদুগ্ধ সংগ্রহ করতে শুরু করেন।  আলিসা একটি পত্রিকায় স্তনদুগ্ধের বিজ্ঞাপন দেন আর অনেক আমেরিকান নারী সেই বিজ্ঞাপন দেখে আলিসার সাথে যোগাযোগ করেন। তিনি অন্য নারীদেরও তার কর্মযজ্ঞে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন।

শিশুদের খাদ্যে টান, নিজের ১১৮ লিটার স্তন্য বিক্রি করছেন এক মা
শিশুদের খাদ্যে টান, নিজের ১১৮ লিটার স্তন্য বিক্রি করছেন এক মা

আলিসা ঠিক করেছেন, এক ৩৩ ডলারে এক লিটার করে দুধ বিক্রি করবেন তিনি। তবে অন্যের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য। তাই দাম কমাতেও পারেন।

তিনি আরও বলেন, ‘আমি জানি অনেক শিশুর নির্দিষ্ট কোনও ধরনের গুঁড়ো দুধ ছাড়া হজম হয় না। পেট খারাপ হয়ে যায় সহজে। সেই দুধের জোগান বন্ধ হয়ে গেলে মুশকিল।’ সে সব ভেবেই নিজের স্তন্য বিক্রি করতে উদ্যোগী এখন তিনি।

শিশুদের খাদ্যে টান, নিজের ১১৮ লিটার স্তন্য বিক্রি করছেন এক মা

শিশুদের খাদ্যে টান, নিজের ১১৮ লিটার স্তন্য বিক্রি করছেন এক মা
শিশুদের খাদ্যে টান, নিজের ১১৮ লিটার স্তন্য বিক্রি করছেন এক মা

অ্যাবট ল্যাবরেটরিজ তাদের বেবি ফুড পাউডার তৈরি বন্ধ করে দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক নারী তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো নিয়ে বেশ ঝামেলায় ছিলেন। তবে অ্যাবট ল্যাবরেটরিজ ও মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের সাথে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে আর এই সমস্যার সমাধান ও হয়ে গেছে। অ্যাবট ল্যাবরেটরিজ দ্রুতই তাদের কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত