Nadia News: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা শান্তিপুরে, লরির ধাক্কায় মৃত্যু মহিলার, প্রতিবাদে অবরোধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবারের সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল নদিয়ার (Nadia) শান্তিপুরের কালনা ঘাট রোডে। রাস্তার ধারে দিয়ে হেঁটে যাওয়া তিন মহিলাকে পিষে দিল ঘাতক লরি। শহরের একেবারে শেষ প্রান্তে ২৩ এবং ২৪ নম্বর ওয়ার্ডে ঘটেছে এই ঘটনা। ঘাতক লরি ও লরির চালককে গ্রেফতারের দাবিতে কালনা ঘাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। যার জেরে এদিন সকালে দীর্ঘক্ষণ কালনা যাওয়ার অন্যতম প্রধান রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে বিশাল পুলিশ বাহিনীর আশ্বাসে অবরোধ ওঠে।

আরও পড়ুনঃ আজ ফের অর্পিতার মেডিক্যাল টেস্ট! নিয়ে যাওয়া হল জোকার ইএসআই হাসপাতালে

একটি লরি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ৩ মহিলাকে ধাক্কা দেয়। তাঁদের মধ্যে একজন লরির ধাক্কায় একেবারে নয়ানজুলিতে পড়ে যান। বাকি দুজনের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যুও হয় এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পথচারী মহিলাদের ধাক্কা দেওয়ার পরই লরিটি নিয়ে পালিয়ে গিয়েছে চালক।

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা শান্তিপুরে, লরির ধাক্কায় মৃত্যু মহিলার, প্রতিবাদে অবরোধ
সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা শান্তিপুরে, লরির ধাক্কায় মৃত্যু মহিলার, প্রতিবাদে অবরোধ

জানা গেছে, নদিয়া কালনা রোডে মুন্সিরপুর এলাকায় শান্তিপুরের (Shantipur) দিক থেকে আসা কালনাগামী একটি লরি হঠাৎই পথের পাশে ডানদিক থেকে প্রচন্ড গতিতে, একের পর এক ধাক্কা মারে স্থানীয় বাসিন্দা সরস্বতী সরদার, সুদীপা মণ্ডল এবং হারানি মণ্ডলকে। এর মধ্যে সুদীপা মণ্ডল ছিলেন অন্তঃসত্ত্বা। লরির ধাক্কায় তিনি রাস্তা থেকে ছিটকে খালে পড়ে যান। সরস্বতী সরদারের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা শান্তিপুরে, লরির ধাক্কায় মৃত্যু মহিলার, প্রতিবাদে অবরোধ

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা শান্তিপুরে, লরির ধাক্কায় মৃত্যু মহিলার, প্রতিবাদে অবরোধ

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল ৬টা নাগাদ কালনা রোডের (Kalna Road) মুন্সিরপুর এলাকায় রাস্তার একপাশ দিয়েই হাঁটছিলেন সরস্বতী সর্দার, সুদীপা মণ্ডল এবং হারানি মণ্ডল। সেই সময় শান্তিপুরের দিক থেকে কালনার দিকে প্রচণ্ড গতিতে আসা একটি লরি হঠাৎ করেই পথের পাশে ডানদিক থেকে ধাক্কা মারে স্থানীয় সরস্বতী সর্দার, সুদীপা মণ্ডল এবং হারানি মণ্ডলকে। এর মধ্যে সুদীপা মণ্ডল ছিলেন অন্তঃসত্ত্বা। তিনি নয়ানজুলিতে পড়ে যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন