নজরবন্দি ব্যুরোঃ করোনার হানা এবার কলকাতা মেডিকেল কলেজেও। গত ৫ দিনে আক্রান্ত শতাধিক চিকিৎসক সহ নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। আক্রান্তদের মধ্যে একাধিক জনের চিকিৎসা চলছে মেডিকেল কলেজেই। বারুইপুর হাসপাতালে ৩ জন চিকিৎসক এবং ৭ জন নার্স আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ Covid 19 in Kolkata: লালবাজারে করোনার হানা, আক্রান্ত ৮৬ জন


একইসঙ্গে লালবাজারে করোনার হানা। এই নিয়ে ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। লালবাজার সূত্রে খবর, নতুন করে তিনজন ডিসি কোভিড পজিটিভ হয়েছেন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার, অতিরিক্ত যুগ্ম কমিশনার এবং ৫ পাঁচ জন ডেপুটি কমিশনার র্যাঙ্কের আইপিএস অফিসার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা মিলিয়ে পজিটিভের সংখ্যা ৮০ এর ওপরে।
লালবাজার সূত্রে খবর, এখনও অবধি ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার আরও তিন জনের আক্রান্তের খবর আসায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৬। একে একে আক্রান্ত হয়েছেন ডিসি ট্রাফিক সাউথ। মঙ্গলবার আরও তিন জনের দেহে করোনা পজিটিভ মেলে।
আক্রান্ত শতাধিক, বাড়ছে চিন্তা

গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হতে শুরু করেছেন প্রথম সারীর করোনা যোদ্ধারা। এর মধ্যে আক্রান্ত চিকিৎসকদের সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করেছে। একদিনে আক্রান্ত হয়েছেন এনআরএস হাসপাতালের ৭০ জন চিকিৎসক, নার্স এবং রোগীরা। ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি অবধি কলকাতায় সংক্রমণের হার ২৯.০৭ শতাংশ। বাড়ছে বেসরকারি হাসপাতালে আক্রান্তের সংখ্যাও।









