Petrol Diesel Price: আরও মহার্ঘ্য হল পেট্রল-ডিজেল, এই নিয়ে ৫ বার, তবুও নির্বিকার সব সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের চলতি সপ্তাহে গত ছয় দিনে পঞ্চমবার ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের রবিবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। প্রায় তিন মাস পর এই নিয়ে পঞ্চমবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।দাম বাড়ার পরও কেন নির্বিকার থাকবে কেন্দ্র? রাজ্য সরকারগুলিই বা কেন শুল্ক কমিয়ে পেট্রল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না?

আরও পড়ুনঃ আমার কাছে পুলিশের কোনও ফোন আসেনি, সব ষড়যন্ত্র, জানাচ্ছেন আনারুল

এদিন ফের ৫০ থেকে ৫৮ পয়সা করে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। রবিবার সকাল ছ’টা থেকে নয়া দাম কার্যকর হয়েছে। এদিন দিল্লিবাসীকে এক লিটার পেট্রল কিনতে খরচ করতে হচ্ছে ৯৯.১১ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়ে হল ৯০.৪২ টাকা। আজ কলকাতায় এক লিটার পেট্রলের দাম ১০৮ টাকা ৫৩ পয়সা। শহরে ডিজেলের দাম বেড়ে হল ৯৩ টাকা ৫৭ পয়সা। কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫২ ও ৫৫ পয়সা।

মুম্বইয়ে আরও মহার্ঘ্য পেট্রল। বাণিজ্যনগরীতে ১১৩.৮৮ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রল। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৮.১৩ টাকা। উল্লেখ্য এদিকে ৩০ দিন পার করেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে ১৩৯ ডলারে নিয়ে গিয়েছিল।

এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হিসেবে ভারতেকে উদ্বেগে রেখেছিল। তবে গত একসপ্তাহে অনেকটাই কমে যায় অপরিশোধিত তেলের দর। এক সপ্তাহে অপরিশোধিত তেলের দর ৪০ ডলার কমেছে। গত ৭ মার্চ যেখানে অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌছে গিয়েছিল।তবে মঙ্গলবারের পর থেকেই অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৯৯.১১ ডলারে নেমে আসে।

আরও মহার্ঘ্য হল পেট্রল-ডিজেল, এই নিয়ে ৫ বার, তবুও নির্বিকার সব সরকার

যদিও দেশের খুচরো বাজারে শেষ অবধি পেট্রোল-ডিজেলের দাম কমার আশা আর পূরণ হল না। বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার। অবশেষে সেই পথেই হাঁটল ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন