নজরবন্দি ব্যুরো: আজ থেকেই শুরু হয়েছে বাদল অধিবেশন। প্রথম দিনেই মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি তোলে বিরোধীরা। এদিন দুপুর ১২ টায় রাজ্যসভার কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই নিজেদের দাবিতে সরব হয় বিরোধীরা। কিছুক্ষণের মধ্যেই হই হট্টগোল শুরু হলে রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়। বাদল অধিবেশনের প্রথম দিনেই যে দৃশ্য দেখা গিয়েছে, তাতে কাজ কতটা হবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব, মণিপুর ইস্যুতে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
হই হট্টগোলের কারণে দুপুর ২ টোয় রাজ্যসভা মুলতুবি হয়ে যায়। দুপুর ২ টোয় দুই কক্ষের কার্যক্রম ফের শুরু হয়। আবাও বিরোধীরা মণিপুর ইস্যুতে সুর চড়াতে শুরু করেন। উঠতে থাকে স্লোগান। অবশেষে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম স্থগিত রাখা হয়। দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জানিয়েছিলেন, বিরোধীরা এদিন মণিপুর ছাড়াও ওড়িশার ট্রেন দুর্ঘটনা এবং রেল নিরাপত্তা, বেকারত্ব নিয়ে আলোচনার দাবি করে। আগামী ১১ আগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। ১৭ টি অধিবেশন হওয়ার কথা রয়েছে। ৩১ টি বিল নিয়ে আলোচনা হতে পারে।

অধিবেশন শুরুর আগে গত বুধবার (১৯ জুলাই) সর্বদলীয় বৈঠক করে কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল থেকে শুরু করে বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী উপস্থিত ছিলেন। এছাড়াও, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরী, আম আদমি পার্টি সঞ্জয় সিং, শিরোমণি আকালি দলের তরফে হরসিমরত কৌর বাদল সহ বিরোধী দলগুলির অনেকেই প্রতিনিধিত্ব করেছিলেন ওই বৈঠকে। জানা গিয়েছে, গতকালের বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সহ কয়েকটি দলের নেতৃত্ব দেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি জানিয়েছে।

চলতি বছরের বাদল অধিবেশনে একাধিক বিল পাশ হতে পারে। প্রথম দিনেই অর্থাৎ আজ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জৈবিক বৈচিত্র্য (সংশোধন) বিল, ২০২২ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জাতীয় ডেন্টাল কমিশন বিল, ২০২৩, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল, ২০২৩ পেশ করবেন। এছাড়া, অধিবেশনে একাধিক বিল পাশ হতে পারে, যেমন- ডিএনএ প্রযুক্তি (ব্যবহার এবং প্রয়োগ) নিয়ন্ত্রণ বিল, ২০১৯, দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (সংশোধন) বিল, ২০২৩, বহু রাজ্য সমবায় সমিতি (সংশোধন) বিল, ২০২২, সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল, ২০১৯, মধ্যস্থতা বিল, ২০২১ ইত্যাদি।
মণিপুর ইস্যুর মধ্যে সংসদে কাজ কতটা হবে, অধিবেশনের প্রথম দিনেই উঠছে প্রশ্ন




