নজরবন্দি ব্যুরো: বর্তমান যুগে অ্যাপ বাইক কিংবা অ্যাপ ক্যাব নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। গন্তব্যে পৌঁছানোর জন্য হাতের মুঠোফোনেই বুকিং করে নেওয়া যায়। কিন্তু এই অ্যাপ বাইকেই এক যুবতীকে হেনস্থার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
আরও পড়ুন: SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতার বয়ান রেকর্ড! সম্পত্তি সংক্রান্ত একাধিক নথিও চাইল CBI
সূত্রে খবর, ঘটনার দিন রাতে বছর তিরিশের ওই যুবতী অ্যাপ বাইক বুকিং করেছিলেন। অভিযোগ, রাইড শুরু করার জন্য ওটিপি চেক করার অজুহাতে বাইক চালক তাঁর হাত থেকে ফোন নেয় কিন্তু চালক ড্রপ লোকেশন বদলে ইন্দিরানগর থেকে ডোডডাবল্লাপুর করে দিয়েছিলেন।

বাইক শুরু হতেই যুবতীর সন্দেহ হয় চালক তাঁকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। কিছু সময় পর গোটা বিষয়টি বুঝতে পারেন। চালক নেশাগ্রস্ত ছিলেন এবং তাঁকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছিলেন। যুবকের থেকে কোনওরকমে নিজের ফোন ছিনিয়ে নেন। চালক গতি বাড়ালে প্রাণ বাঁচাতেই চলন্ত বাইক থেকে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলে সিসিটিভিতে যুবতীর লাফ দেওয়ার ফুটেজ দেখা গিয়েছে।

আচমকাই চলন্ত অ্যাপ বাইক থেকে ঝাঁপ যুবতীর, সিসিটিভিতে ধরা দিল ফুটেজ

এরপরই বাইক চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতী। পুলিশ তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



