Md Shami: ওয়ানডে ক্রিকেটে নয়া রেকর্ড মহম্মদ শামির, কী বললেন হাসিন জাহান?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের প্রথম চার ম্যাচে দলের বাইরে। তার পর দলে ফিরেই দুই ম্যাচে ৯ উইকেট। একেবারে রূপকথার কামব্যাক মহম্মদ শামির। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকেও একা হাতে শেষ করে দিয়েছেন বাংলার পেসার। রবিবারের ম্যাচে ভারতীয় হিসাবে ওয়ানডে ক্রিকেটে নজিরের মালিক হয়েছেন শামি।

আরও পড়ুন: ভারতীয় বোলিং এর দাবদাহে জ্বলে পুড়ে ছাই ব্রিটিশরা, সেমির পথে রোহিতরা

ওয়ানডেতে সবচেয়ে বেশিবার চার উইকেট নেওয়ার নজির গড়লেন তারকা পেসার। অপরদিকে তাঁর এই স্বপ্নের প্রত্যাবর্তনে কী বলছেন তাঁর স্ত্রী হাসিন জাহান? বিশ্বকাপের ঠিক আগে শামিকে ছুটতে হয়েছিল আদালতে। বধূ নির্যাতনের মামলায় প্রথম বার আদালতে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। বিচারক শামিকে জামিন দিয়েছেন।

2 27

তাঁর স্ত্রী এখন খুশি শামি বিশ্বকাপে ভাল খেলায়। হাসিন বললেন, “শামি যত ভাল খেলবে, যত টাকা আয় করবে, আমার তত ভাল। আদালত আমার এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।” তিনি আরও বলেন, “ক্রিকেট আমার খুব একটা পছন্দ নয়। খেলা দেখি না। এই তো এখন দিল্লিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। শামির সঙ্গে সম্পর্কে থাকার সময়েও আমাকে মাঠে দেখা যেত না। আমি খেলা দেখতে যেতাম না।

ওয়ানডে ক্রিকেটে নয়া রেকর্ড মহম্মদ শামির, কী বললেন হাসিন জাহান?

ওয়ানডে ক্রিকেটে নয়া রেকর্ড মহম্মদ শামির, কী বললেন হাসিন জাহান?
ওয়ানডে ক্রিকেটে নয়া রেকর্ড মহম্মদ শামির, কী বললেন হাসিন জাহান?

আমি শামির সঙ্গে বিদেশে যেতে চাইতাম। বাইরে খেলা থাকলে তখন ওর সঙ্গে যেতে চাইতাম। কিন্তু আমাকে নিয়ে যেত না।” ২০১৪ সালের ৬ জুন শামি বিয়ে করেছিলেন হাসিনকে। সেই সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। শামি নিজের মেয়ের দিকেও নজর দেন না বলে অভিযোগ হাসিনের। তিনি বললেন, “কত করে বলছি মেয়েকে একটা ভাল স্কুলে ভর্তি করতে। ওর সে দিকে কোনও নজর নেই। ক্রিকেটটাও তো খেলে নিজের জন্য।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর