ICC World Cup: ভারতীয় বোলিং এর দাবদাহে জ্বলে পুড়ে ছাই ব্রিটিশরা, সেমির পথে রোহিতরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্কোরবোর্ডে মাত্র ২২৯ রান ওঠার পর অনেকেই শঙ্কায় ছিলেন, এই রান নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিততে পারবে তো? পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা ইংরেজদের বিরুদ্ধে হেরে যাবে না তো? দিনের শেষে সমর্থকদের সব চিন্তা দূর করে দিলেন ভারতীয় বোলারেরা। ব্যাটিংয়ে একদিন খারাপ গিয়েছে তো কী হয়েছে, বোলারেরা তো রয়েছেন।

আরও পড়ুনঃ নিজের সেঞ্চুরির জন্য খেলে না রোহিত, উদাহরণ দিয়ে বিরাটকে খোঁচা গম্ভীরের

যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামির দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে কম রানের পুঁজি নিয়েও হাসতে হাসতে জিতল রোহিত শর্মার দল। ভারত জিতল ১০০ রানে। লক্ষ্য ছিল বিশ্বকাপে ছয়ে ছয় করে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে নেওয়া। ইংল্যান্ডের দুরন্ত বোলিংয়ের বিরুদ্ধে যেখানে সিংহভাগ ভারতীয় ব্যাটার ব্যর্থ হন, সেখানে শতরান হাতছাড়া করলেও, লড়াকু ইনিংস খেললেন রোহিত। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন লোকেশ রাহুল । লোয়ার অর্ডারে লড়াকু ইনিংস খেললেন সূর্যকুমার যাদবও ।

jishu

এরপর শুরু ভারতীয়ও বোলারদের ম্যাজিক। চেজ করতে নেমে একটা সময় দুই ওপেনার দাউইদ মালান ও জনি বেয়ারস্টো দ্রুত গতিতে রান তুলতে থাকেন। মাত্র ৪.৪ ওভারেই উঠে যায় ৩০ রান। বিপক্ষকে জোড়া ধাক্কা দেন বুমরা। মালানকে বোল্ড করার পরের বলেই জো রুট লেগ বিফোর আউট হন। ব্যস, সেই ইংরেজদের পতনের সূত্রপাত। বুমরার পর কাজ শুরু করলেন গত ম্যাচে ৫ উইকেট পাওয়া শামি।

তাঁর আগুনে পেসের আঁচে উড়ে গেল বেন স্টোকস ও বেয়ারস্টোর স্টাম্প। রেহাই পেলেন না মইন আলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন শামি। এদিনও তিনি বিপক্ষের ব্যাটারদের ঘুম কেড়ে নিলেন। শামির শেষ হতে না হতেই শুরু করলেন কুলদীপ। অধিনায়ক বাটলারের স্টাম্প উড়িয়ে দিলেন এই স্পিনার।

ভারতীয় বোলিং এর দাবদাহে জ্বলে পুড়ে ছাই ব্রিটিশরা, সেমির পথে রোহিতরা
ভারতীয় বোলিং এর দাবদাহে জ্বলে পুড়ে ছাই ব্রিটিশরা, সেমির পথে রোহিতরা

এরপর আর ইংল্যান্ডের ব্যাটিংয়ের কিছুই বাকি ছিল না। বাকি কাজটা সারলেন রবীন্দ্র জাদেজা। ভারতের হয়ে মহম্মদ শামি সবচেয়ে সফল বোলার। ৭ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৬.৫ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরাহ। দু’ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।

ভারতীয় বোলিং এর দাবদাহে জ্বলে পুড়ে ছাই ব্রিটিশরা, সেমির পথে রোহিতরা

20 6

১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি।২০২৩ বিশ্বকাপে এটি ইংল্যান্ডের সর্বনিম্ন রান। ১০০ রানে ম্যাচ জেতে ভারত। এই নিয়ে টানা ছ’টি ম্যাচ জিতল ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর