এবার করোনা আক্রান্ত লিভারপুল তথা ইজিপ্ট তারকা মহম্মদ সালহা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা আক্রান্ত লিভারপুল তথা ইজিপ্ট তারকা মহম্মদ সালহা .তারকা খেলোয়াড় রুপোলী পর্দার শিল্পী থেকে তাবড় রাজনীতিবিদ গোটা বিশ্ব জুড়ে আক্রান্ত হয়েছেন করোনা নামক অতিমারিতে। ফুটবল দুনিয়ার রোনাল্ডো দিবালা সহ অসংখ্য নাম রয়েছে করোনা পসিটিভ তালিকায়। সেই ধারা বজায় তবে কি করোনার কবলে মিশরের তারকা ফুটবলার সালহা?এমনিই চাঞ্চল্য ছড়াল মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের জারি করা এক বিবৃতি ঘিরে।

আরও পড়ুনঃটিকল না রিপাবলিকানদের ‘ভোট কারচুপি’র মামলা, আদালতেও হার ট্রাম্পের।

শুক্রবার প্রাথমিকভাবে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জারি করা বিবৃতিতে লিভারপুল স্ট্রাইকারের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছিল। কিন্তু পরে সেই বিবৃতি ওয়েবসাইট থেকে মুছে ফেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা।যদিও মনে করা হচ্ছে প্রোটোকল মেনে ফুটবলারের নাম গোপন রাখতেই মুছে ফেলা হয়েছে প্রাথমিক ওই বিবৃতি। মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে জারি করা বিবৃতিতে জানানো হয়েছিল, ‘জাতীয় দলের ফুটবলারদের সাম্প্রতিক যে লালারস পরীক্ষা করা হয়েছিল তার রিপোর্টে দেখা গিয়েছে আমাদের দলের ফুটবলার এবং লিভারপুল তারকা মোহামেদ সালাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও তাঁর শরীরে কোনওরকম উপসর্গ নেই। তবে দলের অন্যান্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

‘ সালাহ আইসোলেশনে গিয়েছেন বলেও জানা যায় প্রাথমিকভাবে।ইএফএ’র তরফ থেকে ওয়েবসাইটে জারি করা এই বিবৃতি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হয়েছে। পরিবর্তে যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে আবার জানানো হয়েছে দলের তিন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার টোগোর বিরুদ্ধে ম্যাচের আগে দলের ফুটবলারদের দ্বিতীয় দফার যে করোনা পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে ইএফএ। পরিচয় গোপন রাখতেই প্রাথমিক বিবৃতি মুছে দিয়ে নয়া বিবৃতি জারি করা হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই খবর লিভারপুলের কাছে বিরাট ধাক্কা।

বিগত কয়েক সপ্তাহে চোটের কারণে ক্লপের সংসারে অনিশ্চিত হয়েছেন ডিফেন্সের স্তম্ভ ভার্জিল ভ্যান ডাইক, ফ্যাবিনহো, মিডফিল্ডার আলেকজান্ডার আর্নল্ড। আন্তর্জাতিক বিরতিতে আরেক ডিফেন্ডার জো গোমেজ চোট পাওয়ার পর আপফ্রন্টে সালাহর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা আগামী সপ্তাহে ম্যাচের আগে চিন্তার চওড়া ভাঁজ ফেলবে ক্লপের কপালে। গত মাসে আন্তর্জাতিক বিরতিতে দলের আরেক সদস্য জার্দান শাকিরির করোনা আক্রান্ত হওয়ারও খবর এসেছিল। কিন্তু পরবর্তী রিপোর্টে পুনরায় রিপোর্ট নেগেটিভ আসে।

এবার করোনা আক্রান্ত লিভারপুল তথা ইজিপ্ট তারকা মহম্মদ সালহা ।এর আগে সাদিও মানে, থিয়াগো আলকান্তারার মতো লিভারপুলের তারকা ফুটবলাররা আক্রান্ত হয়েছেন করোনায়। নবতম সংযোজন সালাহ। উল্লেখ্য, শনিবার ঘরের মাঠে আফ্রিকা নেশনস কাপের যোগ্যতা অর্জন পর্বে টোগোর মুখোমুখি মিশর। মঙ্গলবার টোগোর মাটিতে অ্যাওয়ে খেলবে সালাহর মিশর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন