এবার করোনা আক্রান্ত হলেন TMC-র মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক মহম্মদ আখরুজ্জামান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  এবার আস্তে আস্তে করোনায় আক্রান্ত হচ্ছেন জেলার নেতা রা। কোলকাতার তৃণমূল নেতা মন্ত্রী সুজিত বসুর পর আক্রান্ত হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক মহম্মদ আখরুজ্জামান । বৃহস্পতিবারই চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে।রবিবার থেকেই অসুস্থ ছিলেন বিধায়ক।

জ্বর- সহ করোনার একাধিক উপসর্গ ছিল তাঁর। তাই ঝুঁকি না নিয়ে ডাক্তারের পরামর্শও নিয়েছিলেন তিনি। জঙ্গিপুর হাসপাতালে ডেঙ্গু, টাইফয়েড, ম্যালেরিয়া ও করোনা পরীক্ষাও করান। সোমবার টাইফয়েডের রিপোর্ট আসার পরই ঘরবন্দি হয়ে যান তিনি। বৃহস্পতিবার করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসতেই জানা যায়, তাঁর শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাসও।বিধায়কের স্ত্রী-সন্তানদেরও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তাঁদেরও কলকাতায় নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত ব্যাপক সংক্রমণের কবলে ১০ টি জেলা!

Shamim Ahamed Ads

করোনার বিভীষিকা কার্যত সারা রাজ্য জুড়ে। দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ। ধিরে ধিরে রাজ্য জুড়ে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা ভাইরাস, ক্রমেই বাড়ছে এই ভয়াবহ ভাইরাসের ব্যাপকতা। গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে সুস্থ হওয়ার হার। গত ৭ দিনে সুস্থতার হার নেমেছে প্রায় সাড়ে ৬ শতাংশ। এদিকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৫৮৯ জন, মৃত্যু হয়েছে ২০ জনের।

ব্যাপক সংক্রমণের কবলে ১০ টি জেলা! জেলার মধ্যে কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২৫ জন, এবং মৃত্যু হয়েছে ৯ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১০ হাজার ৯৭৫ জন। কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫২৫ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ১৪৬ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৩০৪ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত