খুব বেশি পরিবর্তন হল না মোদির মন্ত্রিসভায়, নতুন সরকারে কোন পদে কে? দেখুন এক নজরে

Modi's new cabinet: অন্নপূর্ণা দেবী নারী ও শিশুকল্যাণ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারী শিল্প কুমারস্বামী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক চলছে। সূত্রের খবর, সেই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যে কোন মন্ত্রীকে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে। তবে জানা গিয়েছে বড়সড় বদল করা হচ্ছে না মন্ত্রিসভায়। স্বরাষ্ট্র অমিত শা, প্রতিরক্ষা রাজনাথের, অর্থ নির্মলা। রেলমন্ত্রী রইলেন অশ্বিনী বৈষ্ণব। সড়ক ও পরিবহন মন্ত্রক নীতিন গড়করি। বিদেশমন্ত্রী এস জয়শংকর। এছাড়া মনোহরলাল খট্টর বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রক, শিবরাজ সিং চৌহান পঞ্চায়েত আর গ্রামীণ উন্নয়নের পাশাপাশি পেলেন কৃষি মন্ত্রকও। জে পি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ মেদিনীপুর উপনির্বাচন জিতলেই বিরোধী দলনেতার পদ, দিলীপকে সামনে রেখে লড়াই চায় RSS

mm

ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। অন্নপূর্ণা দেবী নারী ও শিশুকল্যাণ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারী শিল্প কুমারস্বামী। বিমানমন্ত্রী রামমোহন নাইডু। জিতনরাম মাঁঝি ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শান্তনু ঠাকুর ওই মন্ত্রকের ডেপুটি।

গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক। টেলিকম মন্ত্রক পাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের দফতরের দায়িত্বও পাচ্ছেন তিনি। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হচ্ছেন অন্নপূর্ণা দেবী। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী করা হচ্ছেন টিডিপি সাংসদ রামমোহন নাইডু। কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

খুব বেশি পরিবর্তন হল না মোদির মন্ত্রিসভায়, নতুন সরকারে কোন পদে কে? দেখুন এক নজরে

mmm 1

শক্তি মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন মনোহর লাল খট্টর। উল্লেখ্য, রবিবাসরীয় সন্ধ্যায় তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি । তাঁর সঙ্গে শপথ নেন আরও ৭১ জন। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী। ৩৬ জন প্রতিমন্ত্রী। বাকিরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত