বাধ্যতামূলক লকডাউন থেকে কোয়ারেন্টাইন, করোনা রুখতে একাধিক দাওয়াই মোদীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাধ্যতামূলক লকডাউন থেকে কোয়ারেন্টাইন, করোনা রুখতে একাধিক দাওয়াই মোদীর। সেকেন্ড ওয়েভের আশঙ্কা তৈরি করে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশের পশ্চিম থেকে পূর্বে বিভিন্ন প্রান্তে ফের ফিরছে লকডাউন, নাইট কারফিউ। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আধিকারিকরা এই বিষয়ে আলোচনা করার পরই আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, বেড়ে যাওয়া সংক্রমণকে করোনার দ্বিতীয় ঢেউ বলে আখ্যা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দিশা নেই শিল্পে, পরিষ্কার নয় জমি নীতি, TMC’র ইস্তেহার অনুদানের রাজনীতি, অভিযোগ শমীকের।

পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে আজ তিনি বলেন “করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হবে। এখনই পদক্ষেপ না নিলে সংক্রমণ বাড়বে। ছোট ছোট শহরগুলির উপর বিশেষ নজর দিতে হবে। ছোট অঞ্চলে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিতে পারে। বেশ কিছু সেফ জোনেও সংক্রমণ বাড়ছে। কোনও কোনও জায়গায় ১৫০ শতাংশ সংক্রমণ বেড়েছে।”

করোনার প্রকোপ আটকাতে আজ দীর্ঘ বৈঠক করেন তিনি। ঠিক করা হয় কৌশল। সিদ্ধান্ত হয় টিকাকরণের পাশাপাশি জোড় দেওয়া হয়েছে আরটি-পিসিআর টেস্টিং-এর উপরেও। তবে কি ফের লকডাউনের পথে যাচ্ছে দেশ? সে উত্তর পরে পাওয়া যাবে। তবে আপাতত আশ্বাসের বার্তা শুনিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, মাস্কের ব্যবহার নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও বেশি সতর্ক হতে হবে। প্রয়োজনে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করতে হবে। যত দ্রুত সম্ভব সংক্রমিত ব্যক্তিদের খুঁজে বার করতে হবে। এছাড়াও বেশ কিছু রাজ্যে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপর জোড় দেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যে আরটিপিসিআর পরীক্ষার কথাও এদিনের বৈঠকে উল্লেখ করা হয়েছে। সুরাট থেকে আসা মানুষদের সাতদিনের জন্য কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ঔরঙ্গাবাদে জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি আরও জানান , ইতিমধ্যেই দেশের ৩০ লক্ষ মানুষ ভ্যাকসিন পেয়েছেন। তবে কোথাও কোথাও ভ্যাকসিনের অপচয় হচ্ছে।

বাধ্যতামূলক লকডাউন থেকে কোয়ারেন্টাইন, করোনা রুখতে একাধিক দাওয়াই মোদীর। ফলে অনেকেই ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন। দিন কয়েক আগে মহারাষ্ট্রের সার্ভিলেন্স অফিসার বলেছিলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়বে। মার্চ মাসে নিয়মিত ভাবে আক্রান্তের সংখ্যা বাড়েছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই ১৫ হাজার করোনা আক্রান্তের হদিশ মিলেছে সে রাজ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত