নজরবন্দি ব্যুরোঃ জঙ্গলমহলে ঘাসফুল ঝড় আটকাতে শেষবেলায় একসাথে প্রচারে শাহ-মিঠুন। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহল ঝুঁকেছিল বিজেপির দিকে। তবে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই জঙ্গলমহলে নিজেদের মাটি ফের শক্ত করছে শাসকদল তৃণমূল। পরিস্থিতি এমনই যে সেখানে হারের ভয়ে ধুঁকছে বিজেপি।
আরও পড়ুনঃ প্রার্থী পচ্ছন্দে মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেইল! অনুব্রত সম্পর্কে বিস্ফোরক ফিরহাদ।


তাই ভোটের আগে শেষবেলার প্রচারে ঝড় তুলতে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তী। মূলত জঙ্গলমহলে একদিকে শাহ ও অন্যদিকে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে দিয়ে প্রচার চালিয়ে শেষবেলায় গেরুয়া পালে জোর হাওয়া তুলতে চায় বিজেপি নেতৃত্ব। ২৫ মার্চ, একদিনে পাঁচটি কর্মসূচি রয়েছে অমিত শাহর। বাঘমুন্ডি, গোপীবল্লভপুর, তমলুক ও বিষ্ণুপুরে সভা করবেন শাহ। ওইদিন রাতে বিষ্ণুপুরে জেলা নেতাদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। রাতে বাঁকুড়ায় থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর।
একদিনে শাহর এই পাঁচ কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বাঁকুড়া ও পুরুলিয়ায় এক ইঞ্চি জমিও যে ছাড়তে নারাজ বিজেপি তাই কোমর বেঁধে আমছে শেষবেলায়। পাশাপাশি আগামী ৩০ মার্চ নন্দীগ্রামেও সভা করার কথা রয়েছে মিঠুনের। শুভেন্দু অধিকারীর সমর্থনে একেবারে শেষবেলায় মাঠে নামবেন মিঠুন। তার আগে অবশ্য ২৭ মার্চ নন্দীগ্রামে সভা করতে পারেন অমিত শাহ। বিভিন্ন কেন্দ্রীয় নেতা মন্ত্রীর বারবার জঙ্গলমহলে প্রচার করতে আসায় প্রমান করে দিচ্ছে এবারের নির্বাচনে জঙ্গলমহল অন্যতম গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই।
জঙ্গলমহলে ঘাসফুল ঝড় আটকাতে শেষবেলায় একসাথে প্রচারে শাহ-মিঠুন। কারণ এই জঙ্গল্মহলের ভোটব্যাঙ্ক পকেটে পুরতে পারলে যে রাজ্যের ক্ষমতা হাতে আসবে তা হারে হারে জানে দুই দলই। তাই শেষবেলায় তৃণমূলকে হারাতে প্রচারে ঝড় তুলছে বিজেপি। জিততে মরিয়া পদ্ম শিবির তাই একসাথে মাঠে নামাচ্ছে শাহ ও মিঠুন দুই হেভিওয়েট নেতাকে।









