PM Modi: মার্কিনে মোদী ম্যাজিক! প্রধানমন্ত্রী যেতেই ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল আমেরিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তিনদিনের মার্কিন সফরে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার প্রবাসী ভারতীয়দের ভিসা নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল আমেরিকা। কর্মসূত্রে আমেরিকায় প্রচুর ভারতীয় থাকেন। আর সেক্ষেত্রে তাঁরা ব্যবহার করে থাকেন এইচ-১বি ভিসা। এবার এই ভিসা নীতিকেই কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন।

আরও পড়ুন: তুমুল উত্তেজনা মাঠে, সুনীলের হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত!

প্রসঙ্গত, ২০২২ সালে ৪ লক্ষ ৪২ হাজার মানুষ এইচ-১বি ভিসায় কাজ করতেন। অঙ্ক বলছে তার মধ্যে ৭৩ শতাংশই ভারতীয়। কাজের সূত্রে প্রত্যেক বছর প্রচুর ভারতীয় আমেরিকায় গিয়ে থাকেন। তাই ভারতীয়রা যাতে আরও সহজ ভাবে আমেরিকায় গিয়ে থাকতে পারেন বা যারা যাবেন বলে পরিকল্পনা করছেন তাঁদের যাওয়া যাতে আরও সহজ হয় সেই কথা ভেবে ভিসা নীতিতে কিছু পরিবর্তন আনবে বলে কথা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, আগামী দুই বছরের মধ্যে নতুন ভিসা নীতি পুরোপুরি কার্যকর হয়ে যাবে এবং এই মুহূর্তেও অনেক দিন ধরে বসবাসকারীদের কিছু সুবিধা দেওয়া হবে। এই সমস্ত বিষয় নিয়ে আজই বৈঠক করতে পারে বাইডেন প্রশাসন।

মার্কিনে মোদী ম্যাজিক, প্রধানমন্ত্রী যেতেই ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল আমেরিকার
বাইডেন ও মোদী

সেই ট্রাম্প জামানা থেকেই আমেরিকার সঙ্গে মধুর সম্পর্ক মোদী। বাইডেন আসার পরেও যা অপরিবর্তিত থেকেছে। মোদী যাওয়ার পর তাঁকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। মোদীও অবশ্য নিয়ে গিয়েছিলেন দামী উপহার। মার্কিন ফার্স্ট লেডির হাতে সাড়ে সাত ক্যারেটের একটি সবুজ হিরে তুলে দেন প্রধানমন্ত্রী। মোদীর এই চমকপ্রদ উপহার পেয়ে খুশি বাইডেন-পত্নী।

মার্কিনে মোদী ম্যাজিক, প্রধানমন্ত্রী যেতেই ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল আমেরিকার
মার্কিনে মোদী ম্যাজিক, প্রধানমন্ত্রী যেতেই ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল আমেরিকার

আতিথেয়তায় কম যায় না আমেরিকাও। আর ভারতের সঙ্গে সম্প্ররক ভালো হওয়ায় মোদী সেদেশে গেলে খাতির যত্নও পান ষোলো আনা। হোয়াইট হাউসে আজ নৈশভোজের ব্যবস্থা কড়া হয়েছে মোদীর জন্য। সেখানে থাকছে এলাহি মেনু। সব মিলিয়ে মার্কিন সফরে বেশ উপভোগ্যই হচ্ছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী যেতেই ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল আমেরিকার

মার্কিনে মোদী ম্যাজিক, প্রধানমন্ত্রী যেতেই ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল আমেরিকার
প্রধানমন্ত্রী যেতেই ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল আমেরিকার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন