নজরবন্দি ব্যুরো: বাস্তিল দিবস উপলক্ষ্যে দু’দিনের ফ্রান্স সফরে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ বিশেষ অতিথি হিসেবে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন মোদীকে। ফ্রান্স থেকে ফেরার পথে আবার আরব আমিরশাহি ঘুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: তৃণমূলের ভরা জোয়ারেও বিজেপির কাছে পরাজিত মুখ্যমন্ত্রীর দূরসম্পর্কের বৌমা!
গত মাসেই আমেরিকায় গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকে আবার যান মিশরে। এবারেও ফ্রান্স সফর শেষে আরব আমিরশাহিতে যাবেন প্রধানমন্ত্রী। এই দু’দেশের সফরের ফলে ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরালো এবং সৌহার্দ্যপূর্ণ হবে বলে জানিয়ছেন মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ভারত ও ফ্রান্সের মধ্যে ২৫ বছরের সম্পর্কের পূর্তি হল এই বছর। তাই এই সফর আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ফ্রান্সের বাস্তিল দিবস চলাকালীন আমি সেখানকার প্রেসিডেন্ট মাকরঁর সঙ্গে দেখা করব। বাস্তিল দিবস উপলক্ষে যে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে, সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখা (স্থল, বায়ু এবং নৌ) অংশগ্রহণ করতে চলেছে। ভারতীয় বায়ুসেনা বাহিনীরও বাস্তিল দিবসের কুচকাওয়াজে বিশেষ অবদান থাকবে’।
Leaving for Paris, where I will take part in the Bastille Day celebrations. I look forward to productive discussions with President @EmmanuelMacron and other French dignitaries.
Other programmes include interacting with the Indian community and top CEOs. https://t.co/jwT0CtRZyBসদ্য প্রকাশিত
চন্দ্রনাথ রথ খুনে ২ কোটি টাকার সুপারি! ‘ভাইপো গ্যাং’-কে নিশানা শুভেন্দুর, কী বলছে CBI
সঞ্জু বাদ, বৈভবের বড় সুযোগ! আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের একাদশে জোড়া বদলের ইঙ্গিত— Narendra Modi (@narendramodi) July 13, 2023
প্রসঙ্গত, মোদীর এই ফ্রান্স সফরেই ২৬টি ‘মেরিন রাফাল’ কেনার বিষয়ে চুক্তিও হতে পারে বলে সূত্রের খবর। এছাড়াও ফ্রান্স ও ভারতের যৌথ উদ্যোগে স্করপেন ডুবোজাহাজ তৈরির বিষয়েও আলোচনা হতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্টের পাশাপাশি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে, সেনেটের প্রেসিডেন্ট-সহ ফ্রান্সের নানা দফতরের উচ্চ আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশগ্রহণ করতে পারেন মোদী। আগামী শনিবার ফ্রান্স থেকে আরবে পা রাখবেন মোদী।

দু’দিনের ফ্রান্স সফরে মোদী, ফিরবেন আরব ঘুরে




