নজরবন্দি ব্যুরোঃ গদি বাঁচাতে মোদি টোটকা, নতুন মন্ত্রিসভা গঠনের পর দেশের প্রধানমন্ত্রীর প্রায়োরিটি লিস্ট দেখে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের মতে সরকার গঠনের ২৬ মাস পরে মন্ত্রিসভা ঝালিয়ে নিয়েছেন মোদি, তার প্রধান কারণ ২০২৪ এর লোকসভা নির্বাচন।
আরও পড়ুনঃ ভুয়ো ভ্যাকসিনের রায়, এখনই CBI তদন্তে ‘না’ কলকাতা হাইকোর্টের
নতুন ভাবে তৈরি হয়েছে মোদি ক্যাবিনেট। এসেছে একগুচ্ছ নতুন মুখ। পুরানো তালিকা থেকে বাদ গেছেনও অনেকে। কেউ কেউ বাদ পড়ে ক্ষোভ দেখিয়েছেন, কেউ কেউ জায়গা না পেয়ে। তবে এই মুহুর্তে ক্যাবিনেট সম্প্রসারন করে শুরু থেকেই রাশ শক্ত রাখছেন মোদি।
মন্ত্রিসভা সম্প্রসারণের পরেই বার্তা দেওয়া হয়েছে কথা হবে কম এবং কাজ হবে বেশি। সাফ জানানো হয়েছে কোন প্রকার বিতর্কিত মন্তব্য করবেন না মন্ত্রিরা। সংযত থাকবেন সোশ্যাল মিডিয়া এবং জনসমক্ষে। এর আগে বারবার বিজেপি সাংসদ বিধায়কদের বিতর্কিত মন্তব্যের কারণেও একাধি বার আঙুল উঠেছে মোদি গভর্ণমেন্টের দিকে।
এবার সেসব বাদ দিয়ে কাজে মন দেওয়ার বার্তা এসেছে। গদি বাঁচাতে মোদি টোটকা, প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে এবার থেকে শুরু হচ্ছে একগুচ্ছ নিয়ম কানুন। বেঁধে দেওয়া হয়েছে টাইম টেবিল। সূত্রের খবর প্রথম বৈঠকেই জানানো হয়েছ কাজে গাফিলতি আসবে না কোন প্রকার। এবার থেকে কাজ শুরু হবে ভোর থেকে, চলবে মাঝ রাত পর্যন্ত।
গদি বাঁচাতে মোদি টোটকা, ২৪ এর ভোটের আগে কোন গাফিলতি চাইছেন না প্রধানমন্ত্রী।

কাজ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে, সকলকে আসতে হবে অফিসে সেই সময়ের ভেতরেই। বাড়ি থেকেও কাজ করতে পারবেন না কেউ। মন্ত্রিসভায় সিনিয়র জুনিওর ভেদ উঠিয়ে সকলকে নিজের সহকর্মী ভেবে কাজ করতে হবে একসঙ্গে। নতুন মন্ত্রীরা আনন্দে ভেসে না গিয়ে কম কথার পরিবর্তে কাজে যেন বেশি মনযোগ দেন সেই বিষয়েও করা বার্তা দেওয়া হয়েছে।
কাজের সুবিধার্তে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের মন্ত্রকের কাজ দুই শিফটে ভাগ করেছে। সকাল ৭ থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম শিফট বং দুপুর ৩ টেয় শুরু হবে পরবর্তী শিফট। চলবে রাত ১২ টা পর্যন্ত।মন্ত্রী নারায়ণ রানেও একেবারে শুরুর দিনেই নিজের দফতরের কাজ নিয়ে সক্রিয় হয়েছে বলেই সূত্রের খবর।
গদি বাঁচাতে মোদি টোটকা, ক্যাবিনেট সম্প্রসারণের পর প্রথম বৈঠকেই জানানো হয়েছে খুব জরুরি পরিস্থিতি ছাড়া মন্ত্রীদের ১৫ই আগস্ট পর্যন্ত থাকতে হবে দিল্লিতেই। সঙ্গে কোভিড মোকাবিলা নিয়ে অতি সক্রিয় হয়েছেন মোদি স্বয়ং। গত কয়েক মাসে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা নিয়ে যে হারে মুখ পুড়েছে মোদি সরকারের সেই ব্যার্থতার দাগ মুছতে একাধিক নির্দেশিকা দিয়েছেন তিনি।



