নজরবন্দি ব্যুরোঃ ভুয়ো ভ্যাকসিনের রায়, গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির ধার থেকে সাধারণ মানুষ সকলকে অবাক করেছে ভুয়ো ভ্যাকসিন কান্ড এবং তার কর্ণধার। টিকা কেলেঙ্কারির হোতা দেবাঞ্জন দেবকে নিয়ে যত তদন্ত করেছে পুলিশ, একে একে উঠে এসেছে অবাক করা তথ্য।
আরও পড়ুনঃ দাদার বাড়িতে দিদি, মমতা-সৌরভ সাক্ষাতে জল্পনা রাজ্যসভার সাংসদ পদ নিয়ে
একাধিক জায়গায় বেআইনি কাজকর্ম, ভুয়ো কাজের হোতা দেবাঞ্জন। তাঁর কীর্তি কলাপে রীতিমত চক্ষু চড়কগাছ তদন্তকারী কর্তাদের। তার মাঝেই মুখ্যমন্ত্রী সমগ্র ঘটনায় কড়া বার্তা দিলেও বিরোধী পক্ষ বারবার তুলেছে মুখ্যমন্ত্রী যোগের কথা। সমগ্র ঘটনার কেন্দ্রীয় তদন্ত বাহিনীর তদন্তের দাবিও জানিয়েছিল একাধিক বার।
গতকালই খবর ছিল স্বতঃপ্রণোদিত ভাবে ২-১ দিনের মধ্যেই এফআইআর দায়ের করে ভুয়ো টিকা কাণ্ডে তদন্ত শুরু করবে ED! এর আগেই কলকাতা পুলিশের কাছে ঘটনার সমস্ত নথি চাওয়া হয়েছিল কেদ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। সূত্রের খবর, আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় ভুয়ো টিকা কাণ্ডে তদন্ত শুরু করতে চাইছে ইডি।
ভুয়ো ভ্যাকসিনের রায়, রাজ্যের তদন্ত পদ্ধতিতে খুশি উচ্চ আদালত।

এদিকে ভুয়ো ভ্যাকসিন কান্দে ৪ টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। একটি মামলা খারিজ হয়ার পরে বাকি তিন মামলার শুনানি ছিল আজ। ভুয়ো ভ্যাকসিনের রায় জানাতে গিয়ে আদালতে বিচার কক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান কয়েকদিনের মধ্যেই পেশ করা হবে চার্জশিট।
জানা কয়েকটি রিপোর্টের অপেক্ষায় আছে আদালত, তা এলেই পেশ হবে চার্জশিট। তার পরেই আসে ভুয়ো ভ্যাকসিনের রায়, তাতে জানানো হয়ছে এই মুহুর্তে রাজ্য যেভাবে অদন্ত চালাচ্ছে তাতে কোন খামতি খুঁজে পায়নি আদালত। এখনই দরকার নেই CBI তদন্তেরও। ভবিষ্যতে দরকার পড়লে সেই বিষয়ে ভাবনা চিন্তা করা যাবে।



